Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক প্রবাসীদের নিষ্ঠার সাথে সেবা দিতে কর্মকর্তাদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান
আন্তর্জাতিক জাতীয়

প্রবাসীদের নিষ্ঠার সাথে সেবা দিতে কর্মকর্তাদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 13, 2020Updated:November 13, 20203 Mins Read
আব্দুল মোমেন
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: বিদেশে বাংলাদেশ মিশনের শ্রম শাখার কর্মকর্তাদের প্রতিশ্রুতি, নিষ্ঠা ও সততার সাথে প্রবাসীদের সেবা প্রদান এবং অর্থ নেয়ার মতো খারাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। খবর ইউএনবি’র।

সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কাজ (প্রবাসীদের কাছ থেকে টাকা নেয়া) থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই বিষয়গুলোতে আমাদের অবস্থান খুব কঠোর। আমি চাই, সবাই এ বিষয়ে সচেতন থাকুক।’

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে ‘কাউন্সেলর/প্রথম সচিব (শ্রম)’ ওরিয়েন্টেশন কোর্সে মনোনীতদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

তারা ত্রিপোলি (লিবিয়া), সিঙ্গাপুর, জেদ্দা (সৌদি আরব), দোহা (কাতার), কায়রো (মিশর), আবু ধাবি (সংযুক্ত আরব আমিরাত), অ্যাথেন্স (গ্রীস), মিলান (ইতালি), জেনেভা (সুইজারল্যান্ড),মস্কো (রাশিয়া) এবং করাচিতে (পাকিস্তান) অবস্থিত বাংলাদেশ মিশনে যোগদান করবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টর সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার।

পররাষ্ট্রমন্ত্রী কর্মকর্তাদের সতর্ক করে বলেন, তারা যদি অবৈধ উপায়ে কোনো অর্থ উপার্জনের সাথে জড়িত হন, তাহলে তারা সমস্যার মুখোমুখি হতে পারেন।

তিনি বলেন, ‘কিছু লোক সহজ অর্থের কারণে মাঝে মাঝে টাকা সংগ্রহের (প্রবাসীদের কাছ থেকে) সাথে জড়িত হয়। আমরা মাঝে মাঝে এ ধরনের খারাপ সংবাদ শুনি। দীর্ঘমেয়াদে, তারা বাংলাদেশ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশের মিশনগুলোর জন্য অসম্মান বয়ে আনে।’

ড. মোমেন বলেন, ‘তারা (প্রবাসী) টাকা না দিতে পারে, তবে তারা অন্তর থেকে দোয়া করবে। এই দোয়া একটি আশীর্বাদ হবে। এটি এতই শক্তিশালী হবে যে আপনি বেহেশতের আশা করবেন।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মানুষকে ভালবাসতেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আপনি মানুষকে ভালবাসলে তারাও আপনাকে স্মরণ করবে। আপনি যদি ভালো সেবা দিতে পারেন তাহলে মানুষ আপনাকে স্মরণ করবে এবং সম্মান করবে।

অর্থনীতি এবং জনসাধারণের কূটনীতি সম্পর্কে কথা বলতে গিয়ে, গত ১২ বছরে বাংলাদেশ যেসব দুর্দান্ত কাজ করেছে সেই গল্প বিদেশে তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, কর্মকর্তাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং মানসম্পন্ন পরিষেবা প্রদান করতে হবে।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, নারী কর্মীদের বিভিন্ন ইস্যুসহ অন্যান্য চ্যালেঞ্জগুলো কর্মকর্তাদের গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।

তিনি কর্মকর্তাদের মনে করিয়ে দেন যে, তারা করদাতাদের অর্থের ওপরই চলেন।

মানব পাচারের বিষয়ে সরকার জিরো টলারেন্স বজায় রেখেছে এবং এই সংক্রান্ত কিছু ঘটলে অবিলম্বে তা রিপোর্ট করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রসচিব।

তিনি বলেন, যে সকল কর্মকর্তারা বিভিন্ন মিশনে যোগ দিতে যাচ্ছেন তারা যোগ্য এবং অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে তাদের নির্বাচন করা হয়েছে।

ফরেন সার্ভিস একাডেমির রেক্টর বলেন, এটি ঐতিহাসিক একটি জায়গা যেখান থেকে বঙ্গবন্ধুও দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন।

নবনির্মিত ভবনে দুই সপ্তাহের প্রশিক্ষণ সম্পন্ন করা কর্মকর্তাদের অভ্যর্থনা জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa