Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রবেশপত্র না পেয়ে স্কুল ঘেরাও করে রেখেছেন শিক্ষার্থী-অভিভাবকরা
জাতীয়

প্রবেশপত্র না পেয়ে স্কুল ঘেরাও করে রেখেছেন শিক্ষার্থী-অভিভাবকরা

By Bhuiyan Md TomalFebruary 14, 20242 Mins Read

প্রবেশপত্র না পেয়ে স্কুল ঘেরাও করে রেখেছেন শিক্ষার্থী-অভিভাবকরা

Advertisement
জুমবাংলা ডেস্ক : শেরপুরের শ্রীবরদীর গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেও ১০ শিক্ষার্থীর প্রবেশপত্র না পাওয়ায় অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত স্কুল ঘেরাও করে রেখেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক জুলফিকার হায়দার ও অফিস সহকারী সেলিম মিয়ার ওপর দোষ চাপিয়েছেন। তাদের ফরম ফিলাপ না করার কারণেই এমন হয়েছে বলে তিনি জানায়।

ভুক্তভোগী বিজ্ঞানবিভাগের শিক্ষার্থী মোমিনুল ইসলাম বলেন, আমরা স্কুল থেকে চাহিদা অনুযায়ী যা ফি নির্ধারণ করা হয়েছে, তাই দিয়েছি। আজ প্রবেশপত্র সংগ্রহের জন্য ২০০ টাকা আনতে বলা হয়েছে, তাও নিয়ে এসেছি।

পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থী বিজলি আক্তার বলেন, যথাসময়ে ফরম পূরণ করেও প্রবেশপত্র পাইনি। স্যারদের গাফিলতির কারণেই এমন হয়েছে। পরীক্ষা দিতে না পেরে আমার জীবন থেকে একটি বছর চলে গেল। এজন্য দায়ীদের বিচার দাবি করছি।

মোঃ ইব্রাহিম নামের এক অভিভাবক বলেন, আমার ছেলের এসএসসি পরীক্ষার ফরম আমি নিজে গিয়ে পূরণ করেছি। কিন্তু পরীক্ষার প্রবেশপত্র না আসায় সে পরীক্ষা দিতে পারবে না। প্রধান শিক্ষকসহ জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন, ফরম ফিলাপ ও রেজিস্ট্রেশনের দায়িত্ব পালন করছেন সহকারী প্রধান শিক্ষক জুলফিকার হায়দার ও অফিস সহকারী সেলিম মিয়া। তারা আমাকে ৭৬ জনের কথা বলেছে। আমি নিজে গিয়ে গতকাল প্রবেশপত্র সংগ্রহ করে আজ বিতরণের নির্দেশ দিয়েছি। তবে, তারা সম্ভবত ফরম ফিলাপ করেনি। করলে অবশ্যই প্রবেশপত্র আসত। তাই তাদের প্রবেশপত্র না আসার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

এ ছাড়াও তিনি বলেন, আমি কোনো টাকা নিজ হাতে গ্রহণ করি না। এর জন্য দায়িত্বপ্রাপ্ত লোক আছে।

শ্রীবরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রহুল আলম তালুকদার বলেন, ১০ পরীক্ষার্থীর প্রবেশপত্র না আসায় অভিযোগ পেয়েছি। আমিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছি। বিস্তারিত জেনে বলতে পারব।

ভাসানচর পৌঁছাল আরও ১৫২৭ রোহিঙ্গা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

July 9, 2026
সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

July 9, 2026
আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

July 9, 2026

Latest News

ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa