Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home প্রযুক্তির মাধ্যমে পুলিশের সেবা সহজ করা হচ্ছে : প্রতিমন্ত্রী
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

প্রযুক্তির মাধ্যমে পুলিশের সেবা সহজ করা হচ্ছে : প্রতিমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 17, 20202 Mins Read
জুনাইদ আহমেদ পলক
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে প্রযুক্তি নির্ভর পুলিশ বাহিনী গড়ে তোলা হচ্ছে। এর ফলে জনগনের সেবা প্রাপ্তি সহজ হবে।

প্রতিমন্ত্রী আজ সিংড়া উপজেলা কোর্ট মাঠে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিংড়া থানার ওসি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে ২০১৭ সালের ১২ ডিসেম্বর দেশে অত্যাধুনিক সেবা কেন্দ্রের হট লাইন-৯৯৯ চালু করা হয়েছিল। এ পর্যন্ত ঐ সেবা কেন্দ্র হটলাইনে ২ কোটি ১৭ লক্ষ ফোন কল গ্রহন করে বিভিন্ন নাগরিক সেবা প্রদান করেছে।

তিনি বলেন, অসুস্থ্যতা, সড়ক দূর্ঘটনা, পানিতে ডুবে যাওয়া, অগ্নিকান্ড, আক্রান্ত হওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ, ফায়ার সার্ভিস, চিকিৎসা সেবা প্রতিষ্ঠান কল সেন্টার সেবা প্রদান করেছে। সেবা প্রদানের পরিধি ক্রমশ বাড়ছে।

জুনাইদ পলক বলেন, প্রযুক্তির মাধ্যমে পুলিশ বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার। দেশের এক হাজার থানাকে দ্রুতগতির ইন্টারনেট অপটিক্যাল ফাইবার ক্যাবলের আওতায় আনার কাজ চলছে। অনলাইনে সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করার নাগরিক সেবা কার্যক্রম চালু করার লক্ষ্যে দেশের পাঁচটি থানাতে পাইলটিং কাজ চলছে।

অচিরেই সকল থানায় এই কার্যক্রম চালু করা হবে এবং এর ফলে ঘরে বসেই মানুষ পুলিশের কাঙ্খিত সেবা পাবে জানিয়ে তিনি বলেন, দূর্নীতি ও হয়রানি বন্ধে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতিকে মুক্ত করেছেন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান ইতোমধ্যে মন্ত্রীসভায় অনুমোদন দেয়া হয়েছে, রাস্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন। সংসদের অধিবেশন বসলেই অনুমোদন দিয়ে তা আইন হিসেবে কার্যকরি হবে।

পরে প্রতিমন্ত্রী উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে তিন লাখ ৫৫ হাজার টাকার চেক এবং আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে উপজেলার ৯৫টি পূজা মন্ডপের অনুকূলে ৪৭ টন চালের বরাদ্দপত্র বিতরণ করেন। সূত্র: বাসস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় করা পুলিশের প্রতিমন্ত্রী প্রযুক্তির বিভাগীয় মাধ্যমে সংবাদ সহজ সেবা স্লাইডার হচ্ছে
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

February 5, 2026
ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

February 5, 2026
সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

February 5, 2026
Latest News
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.