Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home প্রশ্ন ফাঁসের অভিযোগ: দিনাজপুর বোর্ডের স্থগিত ৪ বিষয়ের পরীক্ষার তারিখ ঘোষণা
জাতীয় শিক্ষা স্লাইডার

প্রশ্ন ফাঁসের অভিযোগ: দিনাজপুর বোর্ডের স্থগিত ৪ বিষয়ের পরীক্ষার তারিখ ঘোষণা

By Sibbir OsmanSeptember 22, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: চলমান এসএসসি পরীক্ষায় কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়ার চার বিষয়ের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রশ্ন ফাঁসের ঘটনায় দিনাজপুর বোর্ডের গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রয়ায়ন পরীক্ষা স্থগিত করার ঘোষণা করা হয়।

স্থগিত পরীক্ষাগুলো- অক্টোবরের ১০, ১১, ১২ ও ১৩ তারিখে অনুষ্ঠিত হবে। তবে প্রশ্ন ফাঁসের মামলায় এখন পর্যন্ত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর নেহাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় বুধবার প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজির শিক্ষক আমিনুর রহমান রাসেল ও ইসলাম শিক্ষার শিক্ষক জোবায়ের ইসলামকে কারাগারে পাঠায় আদালত। তবে এ জাহারভুক্ত আরেক আসামি ও স্কুলের অফিস সহকারী আবু হানিফ পলাতক।
এসএসসি পরীক্ষা
অভিযোগ ওঠেছে- ওই বিদ্যালয়ে কেন্দ্র থাকার সুবাদে কেন্দ্র সচিব ও গ্রেপ্তারকৃত দুই শিক্ষক প্রশ্নপত্রের দায়িত্বে ছিলেন। এ সময় তারা ওই প্রশ্নপত্র গোপনে নিয়ে যান। পরে নিজেদের শিক্ষার্থীদের পরীক্ষার আগের দিন হাতে লিখে সরবরাহ করেন। তবে প্রশ্নপত্র ৫০০ থেকে ২০০ টাকায় যত্রতত্র বিক্রির অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে অন্যান্য স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে নড়েচড়ে বসে প্রশাসন।
কুড়িগ্রাম
এদিকে বুধবার সকালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. কামরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে চারটি পরীক্ষা স্থগিতের কথা বলা হয়েছে। তবে সেটি যে প্রশ্ন ফাঁসের কারণেই করা হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। স্থগিত করা বিষয়গুলোর মধ্যে ছিল- গণিত, কৃষিবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। রিপোর্ট পেলে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, বুধবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নতুন করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হলো। তবে গ্রেপ্তারকৃত ছয়জনকে প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

‘স্যার’ না বলায় শিক্ষার্থীর ওপর ক্ষেপলেন ঢাবি সহকারী প্রক্টর

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৪ অভিযোগ ঘোষণা জাতীয় তারিখ দিনাজপুর পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ের বোর্ডের শিক্ষা স্থগিত স্লাইডার
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ধানের শীষ

‘ধানের শীষ বাংলাদেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক’

February 2, 2026
রাজনৈতিক গোষ্ঠী

‘একটি রাজনৈতিক গোষ্ঠী ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে’

February 2, 2026
বিএনপি

‘সরকার গঠনের সুযোগ পেলে বিএনপির প্রধান দায়িত্ব হবে দেশ পুনর্গঠন করা’

February 2, 2026
Latest News
ধানের শীষ

‘ধানের শীষ বাংলাদেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক’

রাজনৈতিক গোষ্ঠী

‘একটি রাজনৈতিক গোষ্ঠী ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে’

বিএনপি

‘সরকার গঠনের সুযোগ পেলে বিএনপির প্রধান দায়িত্ব হবে দেশ পুনর্গঠন করা’

শিক্ষা বোর্ড

চলতি বছরের এসএসসি ফরম পূরণের সময় বাড়ালো ঢাকা শিক্ষা বোর্ড

ব্যালট পেপার

প্রার্থীর নাম-মার্কাসহ রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার পাঠাচ্ছে ইসি

তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা : তারেক রহমান

রমজানের চাঁদ

রোজা শুরুর তারিখ সংশোধন, যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

হামদর্দ বিশ্ববিদ্যালয়

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১ম সমাবর্তন অনুষ্ঠিত, সনদ পেলেন ১৭৫৪ জন গ্রাজুয়েট

নির্বাচন কমিশনার

পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে : নির্বাচন কমিশনার

শৈত্যপ্রবাহ

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.