জুমবাংলা ডেস্ক: ২০২২-২৩ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ১৭৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ-বছরের বাজেট বক্তৃতায় এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কমিশনের সামগ্রিক কার্যক্রমকে পূর্ণাঙ্গভাবে অটোমেশন করা হচ্ছে।
তিনি বলেন, দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধ ও দমনে দুর্নীতির অস্পষ্ট এলাকাসমূহ শনাক্ত করতে সেগুলো দুর্নীতি দমন কর্মসূচির আওতাভুক্তকরণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বীয় কার্যকারিতা বৃদ্ধির জন্য দুর্নীতি দমন কমিশনে গোয়েন্দা ইউনিট গঠন করা হয়েছে যা পর্যায়ক্রমে জেলা কার্যালয়সমূহেও সম্প্রসারণ করা হবে। দুর্নীতি প্রতিরোধ কর্মকৌশলের আলোকে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সমাজের সৎ ও স্বচ্ছ ব্যক্তিদের নিয়ে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়েছে। এছাড়া, দুর্নীতি দমন কমিশনে ২৮০ জন জনবল নিয়োগের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



