
বুধবার সকালে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ মহাপরিদর্শক শফিকুল ইসলাম ও বরগুনা পুলিশ সুপার মো. মারুফ হোসেন। এ সময় আসামি রিফাত ফরাজীকে উপস্থিত করা হয়।
সংবাদ সম্মেলনে বরিশাল বিভাগের ডিআইজি মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার রিফাত ফরাজীর কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। এই …. সঙ্গে আরো অনেকে জড়িত আছে। তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানানো যাচ্ছে না। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রসঙ্গত, গত ২৬ জুন বরগুনায় প্রকাশ্যে স্ত্রী মিন্নির সামনে স্বামী শাহনেওয়াজ রিফাতকে …. করে নয়ন বন্ডসহ কয়েকজন সন্ত্রাসী। ওই ….. ঘটনার সেকেন্ড কমান্ডদাতা হলেন রিফাত ফরাজী। এ ঘটনার প্রধান আসামি নয়ন বন্ড মঙ্গলবার বন্দু*কযুদ্ধে মারা গেছেন।
এদিকে এ …. পরের দিন নিহত রিফাতের বাবা ১২ জনকে আসামি করে বরগুনা সদর থানায় একটি …. মামলা দায়ের করেন। এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত …. নয়নসহ ৬ জন ও সন্দেহভাজন আরো ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



