প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ৬১ জেলায় প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদ পূরণের জন্য মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। পার্বত্য তিন জেলা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী তালিকা প্রণয়ন করা হয়েছে এবং ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের জন্য কিছু শর্ত নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ এবং ডোপটেস্ট রিপোর্ট জমা দিতে হবে।
এছাড়া ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, তিন কপি পুলিশ ভেরিফিকেশন ফরমসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, ভুল তথ্য প্রদান বা তথ্য গোপন করলে, নেতিবাচক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকলে প্রার্থীর নিয়োগ বাতিল হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা না দিলে প্রার্থীকে নিয়োগের জন্য বিবেচনা করা হবে না।
আরও পড়ুনঃ
উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালের নভেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই ও পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


