Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির আজ সপ্তম দিন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ে ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি হবে।

national election

এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ষষ্ঠ দিনের শুনানিতে ১০৪টি আবেদনের ওপর সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। এর মধ্যে ৬০টি আবেদন মঞ্জুর করা হয়, ৩৪টি আবেদন নামঞ্জুর করা হয় এবং ১০টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়। ষষ্ঠ দিনের শুনানি শুরু হয় সকাল ১০টায় এবং বিকেল পর্যন্ত তা চলে।

ইসি জানায়, গত শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানির প্রথম দিনে ৭০টি আবেদনের মধ্যে ৫২টি বৈধ ঘোষণা করা হয়। ওইদিন ১৫টি আবেদন বাতিল এবং ৩টি আবেদন স্থগিত রাখা হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে মোট ৩৩৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সময়ে ১১৫ জনের আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে। এ ছাড়া ৩৩টি আবেদন এখনো অপেক্ষমাণ রয়েছে।

আরও পড়ুনঃ

যে ৩০ আসনে লড়বে এনসিপি

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাকি আপিলগুলোর শুনানি ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.