
২০১৮ সালে ফেসবুকে পরিচয়ের পর থেকে তাদের সম্পর্ক গভীর হতে থাকে। একপর্যায়ে সিদ্ধান্ত নেন বিয়ের। অতঃপর গত শনিবার (১ জুন) বাংলাদেশে এসে সোমবার বিয়ের পিড়িতে বসেন আমেরিকান নারী। এ সময় নবদম্পতিকে একনজর দেখতে বিয়ের অনুষ্ঠানস্থলে ভিড় করেন উৎসুক মানুষ।
জামসেদ আলম রাজু পেশায় ব্যবসায়ী। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সফরপুর গ্রামের মোক্তার বাড়ি (মফিজ চেয়ারম্যান এর বাড়ি) মৃত রুহুল আমিনের ছেলে। ৪ ভাই, ১ বোনের মধ্যে সবার ছোট তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



