Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দক্ষ, চৌকস ও মেধাবী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম কৃতিত্বপূর্ণ কাজের জন্য এবছর ‘প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল’ পদক পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদক পরিয়ে দেন। রাকিবুল ইসলাম বর্তমানে রাজশাহী জেলায় জেলা কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহিনীর সদস্যদের পদক পরিয়ে দেন।

২০১৬ সালে ৩৪তম বিসিএসের মাধ্যমে রাকিবুল ইসলাম আনসার ক্যাডারে যোগদান করেন। চাকরি জীবনে তিনি তিনটি জেলা ও তিনটি ব্যাটালিয়ন কমান্ড করেছেন। শুরু থেকেই তিনি বাহিনীর প্রতিটি কাজে নিজের মেধার স্বাক্ষর রেখে আসছেন।

পার্বত্য এলাকায় চাকরিকালে তিনি সাহসিকতার সঙ্গে পার্বত্য এলাকার নিরাপত্তা রক্ষায় কাজ করেন। পেশাগত কাজের পাশাপাশি আর্ত মানবতার সেবায় কাজ করে তিনি বিভিন্ন সময় কাজ ভূয়সী প্রশংসিত হয়েছেন।

রাকিবুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পাককোলা গ্রামে ১৯৮৯ সালে এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাতলামারি গ্রামের বাসিন্দা।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আট ক্যাটাগরিতে পদক পান। এবার আট ক্যাটাগরিতে ১৮০ জনকে আনসার পদক দেওয়া হয়েছে এর আগে গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে আনসার পদকের জন্য নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

আনসার পদক ক্যাটাগরিগুলো হলো, ‘বাংলাদেশ আনসার পদক, প্রেসিডেন্ট আনসার পদক, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক, বাংলাদেশ আনসার (সেবা) পদক, প্রেসিডেন্ট আনসার (সেবা) পদক, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক এবং প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক।

পিটার হাসের সঙ্গে মঈন খানের বৈঠক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.