Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ফরিদপুরে হচ্ছে বঙ্গবন্ধু মানমন্দির ও পর্যটন কেন্দ্র
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

ফরিদপুরে হচ্ছে বঙ্গবন্ধু মানমন্দির ও পর্যটন কেন্দ্র

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 15, 20192 Mins Read

মফিজুর রহমান শিপন, ইউএনবি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার প্রত্যন্ত গ্রামে স্থাপিত হতে যাছে অনন্য ভৌগলিক গুরুত্বপূর্ণ স্থাপনা বঙ্গবন্ধু মানমন্দির ও পর্যটন কেন্দ্র।

ফরিদপুরে হচ্ছে বঙ্গবন্ধু মানমন্দির ও পর্যটন কেন্দ্র

Advertisement

উপজেলার নুরুলাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়া গ্রামের বিল ধোপাডাঙ্গা মৌজার এক টুকরো আবাদি কৃষি জমির ওপর বিশ্বের অন্যতম ভৌগলিক গুরুত্বপূর্ণ পয়েন্ট কর্কটক্রান্তি এবং ৯০ ডিগ্রি দ্রাঘিমার ছেদ বিন্দুটি ঘিরে প্রায় চার বছর আগে সরকারি পর্যায়ে আলোচনার সূত্রপাত হয়।

সম্প্রতি বিজ্ঞান লেখক ড. জাফর ইকবালের ‘একটি স্বপ্ন’ শিরোনামের নিবন্ধ প্রকাশিত হওয়ার পর স্থানটি নিয়ে সরকারের পরিকল্পনার বিষয়টি উন্মোচিত হয়।

ভূগোল, ইতিহাস ও বিজ্ঞান- সব বিবেচনায় বৈশ্বিক গুরুত্ব বহনকারী এ ভূখণ্ডটুকু দেশ ও জাতির কাছে নতুন করে পরিচিত হয়ে ওঠার বিষয়টি দারুনভাবে আন্দোলিত করেছে ওই এলাকার সাধারণ মানুষকে।

পৃথিবীর চারটি উত্তর-দক্ষিণ রেখা এবং তিনটি পূর্ব-পশ্চিম রেখা সব মিলিয়ে ১২ জায়গায় ছেদ করেছে। নিঃসন্দেহে এ ১২টি বিন্দু হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিন্দু।

এ ১২টি বিন্দুর দশটি বিন্দুই পড়েছে সাগর-মহাসাগরে। তাই মানুষ সেখানে যেতে পারে না। একটি পড়েছে সাহারা মরুভূমিতে, সেখানেও মানুষ যায় না। শুধু একটি বিন্দু পড়েছে শুকনো মাটিতে, যেখানে মানুষ যেতে পারে। সেই বিন্দুটি পড়েছে বাংলাদেশে। আর জায়গাটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গারদিয়া গ্রামে।

ফরিদপুর শহর থেকে ভাঙ্গা যাওয়ার পথে শিব সুন্দর একাডেমি সংলগ্ন নুরুলাগঞ্জমুখী রাস্তা ধরে গেলে ৩ কিলোমিটার দূরে ভাঙ্গারদিয়া গ্রাম। সেখানে বিল ধোপডাঙ্গা মৌজায় বারেক মাতুব্বর, ইকবাল মাতুব্বর, কুটিপাগলা, জাকির হোসেন, ইউসুফ মাতুব্বর, আজিজুল মাতুব্বর, শাহ জাহান শেখ ও মোফাজ্জেল হোসেনের প্রায় ৫ একর কৃষিজমিকে প্রাথমিকভাবে মানমন্দির প্রকল্পের জন্য নির্বাচন করা হয়েছে।

মানমন্দির ও পর্যটনকেন্দ্র নির্মাণ করা হলে কৃষি নির্ভর এ অঞ্চলের মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন হবে, বদলে যাবে তাদের জীবন ধারা।

সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানমন্দির’ স্থাপন করার জন্য প্রকল্প প্রণয়নের কাজ শুরু হয়েছে। এ সংক্রান্ত কারিগরি কমিটির একটি সভাও হয়ে গেছে।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ইতোমধ্যে একাধিকবার ভাঙ্গারদিয়া গ্রামের ওই জমি সরকারি লোকজন পরিদর্শন করেছেন।

আন্তর্জাতিক মানের এ মানমন্দির ও পর্যটনকেন্দ্র নির্মাণ করতে বেশ কয়েক একর জায়গার প্রয়োজন হবে।

ফরিদপুরের মানুষ সৌভাগ্যবান উল্লেখ করে সরকারি রাজেন্দ্র কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান প্রফেসর স্বপন কুমার হালদার বলেন, কর্কটক্রান্তি এবং ৯০ ডিগ্রি দ্রাঘিমার ছেদ ফরিদপুরের রয়েছে। এই ছেদ বিন্দুকে ঘিরে সরকার বড় প্রকল্প গ্রহণ করলে এ দেশকে যেমন পৃথিবীর মানুষ আরও চিনবে, তেমনি এ অঞ্চলের মানুষে জীবনমানের উন্নয়ন ঘটবে। সূত্র: ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa