Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ফাইনাল নিশ্চিত করলো বেলজিয়াম
খেলাধুলা ফুটবল

ফাইনাল নিশ্চিত করলো বেলজিয়াম

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 19, 20203 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: রোমেলু লুকাকুর দুই গোলে ডেনমার্ককে গ্রুপের শেষ ম্যাচে ৪-২ গোলে পরাজিত করে আগামী বছর অক্টোবরে অনুষ্ঠিতব্য নেশন্স লিগের ফাইনাল ফোর নিশ্চিত করেছে বেলজিয়াম। এদিকে বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়াকে এ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে পরাজিত করে শেষ দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছে ইতালি।

এ-লিগের ২ নম্বর গ্রুপের শেষ ম্যাচে ঘরের মাঠে ডেনমার্কের বিপক্ষে অন্তত ড্র করলেই চলতো। ইউরি টিয়েলেমানের সুবাদে ম্যাচের শুরুতে তিন মিনিটের মধ্যেই লিড পায় স্বাগতিকরা। ১৭ মিনিটে জোনাস উইন্ড ডেনমার্কের পক্ষে সমতা ফেরান। কিন্তু দ্বিতীয়ার্ধে ৫৭ ও ৬৯ মিনিটে লুকাকুর পরপর দুই গোলের পর কেভিন ডি ব্রুইনার অসাধারণ গোলে রবার্তো মার্টিনেজের দলের জয় নিশ্চিত হয়। যদিও ৮৬ মিনিটে নাকার চাডিলের ব্যাক-পাস থিবো কোর্তোয়ার পায়ের নীচ দিয়ে জালে জড়ালে আত্মঘাতি গোলের লজ্জা পায় বেলজিয়াম।

সারাজেভোতে তুরিনোর আন্দ্রে বেলোত্তি ও সাসুলোর ডোমেনিকো বেরার্ডির দুই অর্ধের দুই গোল এক নম্বর গ্রুপের শীর্ষ স্থান নিশ্চিত করে ফাইনালে পৌঁছে গেছে ইতালি। এই জয়ে নেদারল্যান্ডের থেকে এক পয়েন্ট এগিয়ে আজ্জুরিরা শীর্ষস্থা দখল করলো। পোল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পেয়েছিল নেদারল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত এই জয় তাদেরকে ফাইনালে পৌঁছে দিতে পারেনি। কামিল জোওয়াইকের গোলে ৫ মিনিটে এগিয়ে গিয়েছিল পোলিশরা। ৭৭ মিনিটে মেমফিস ডিপে স্পট কিক থেকে সমতা ফেরানোর পর অধিনায়ক জর্জিনিও উইজনালডাম ৮৪ মিনিটে জয়সূচক গোলটি করেন।

নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে ইতালি ও বেলজিয়াম আগামী বছর অক্টোবরে ইতালিতে অনুষ্ঠিতব্য নেশন্স লিগের ফাইনাল ফোরে জায়গা করে নিল যেখানে আগেই নিজেদের টিকিট কেটে রেখেছিল সাবেক ও বর্তমান দুই বিশ^ চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স।

ফাইনালের আগে ইউরোপীয়ান দলগুলো অবশ্য মার্চে ২০২২ বিশ^কাপের বাছাইপর্ব ও জুন-জুলাইয়ে ইউরো ২০২০ এর চূড়ান্ত পর্ব খেলতে লড়াইয়ে নামবে।

করোনার কারনে ইউরো ২০২০ পিছিয়ে আগামী বছর নতুন সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। ওয়েম্বলিতে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। যে কারনে ইংল্যান্ড একটু আলাদাভাবেই টুর্নামেন্টের সাফল্যের জন্য আত্মবিশ^াসী। তার উপর নেশন্স লিগ থেকে বিদায় নেয়ায় এখন তাদের মূল ও একমাত্র লক্ষ্য ইউরোতে ভাল করার।

যদিও নেশন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা আইসল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। প্রথমার্ধে ডিক্লান রাইস ও ম্যাসন মাউন্টের গোলে গ্যারেথ সাউথগেটের দল ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। ৮০ ও ৮৪ মিনিটে ম্যানচেস্টার সিটি তারকা ফিল ফোডেনের দুই গোলে ইংলিশ বড় জয় নিশ্চিত হয়। যদিও এই জয়ের আগেই ইংল্যান্ডের ফাইনাল ফোরে খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় ম্যাচটি শুধুই আনুষ্ঠানিতকতায় পরিনত হয়েছিল। ১৮৮৩ সালের পর এই প্রথমবারের মত ইংল্যান্ডের জয়ে ২১ বছর বা তার কম বয়সী খেলোয়াড়রা কোন ম্যাচে সবগুলো গোল করার কৃতিত্ব দেখালো।

ম্যাচ শেষে সাউথগেট বলেছেন, ‘এটা সত্যিই কঠিন একটি ম্যাচ ছিল। কারন সব খেলোয়াড়রাই জানতো এই ম্যাচের ফলাফল বড় কোন পরিবর্তন নিয়ে আসবে না। যে কারনে ম্যাচটি ছিল শুধুই নিয়ম রক্ষার। কিন্তু তারপরও সবাই নিজেদের সেরাটা দিয়েই খেলেছে।’

দ্বিতীয় হলুদ কার্ডের কারনে ম্যাচের ৫৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হন আইসল্যান্ডের ডিফেন্ডার বিরবির মার সাভারসন। ২ নম্বও গ্রুপের একটি ম্যাচও জিততে না পারায় তলানির দল হিসেবে আগামী আসরে আইসল্যান্ড রেলিগেটেড হয়ে বি-লিগে খেলবে।

এদিকে কার্ডিফে ১০জনের ফিনল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে এ-লিগে উন্নীত হয়েছে ওয়েলস। বি-লিগের ৪ নম্বর গ্রুপের শীর্ষ দল হিসেবে তারা আগামী বছর এ-লিগে খেলবে। ম্যানেজার রায়ান গিগসের অনুপস্থিতি অবশ্য ওয়েলসের জয়রথকে থামাতে পারেনি। হ্যারি উইলসন, ড্যানিয়েল জেমস ও কিয়েফার মুরের গোলের ওয়েলসের জয় নিশ্চিত হয়।

ওয়েলস জয়ী হলেও ইসরাঈলের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে লিগ-বি থেকে উপরে উঠতে ব্যর্থ হয়েছে স্কটল্যান্ড। ইউরো ২০২০’র চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জণ করার পর এটি তাদের টানা দ্বিতীয় পরাজয়। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেসির গোল

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

জুন 17, 2026
মেসির গোল

মেসির দারুণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন 17, 2026
আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু, আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ

জুন 17, 2026
Latest News
মেসির গোল

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

মেসির গোল

মেসির দারুণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু, আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ

রোমাঞ্চ

এমবাপের জোড়া গোলে ফ্রান্সের রোমাঞ্চকর জয়, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন

নরওয়ে

ইরাককে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু নরওয়ের

সংঘর্ষ

টাইমস স্কয়ারে ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের তুমুল সংঘর্ষ

নেইমার

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন নেইমার, স্বস্তিতে ব্রাজিল শিবির

ভিসা

বিশ্বকাপের এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

সকালে মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

ফিফা

সৌদির পতাকায় কালেমা থাকায় মাটিতে রাখেনি ফিফা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa