স্পোর্টস ডেস্ক: লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তির দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই অন্যরকম মর্যাদা বহন করে। তাই ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই সমর্থকদের মনে বাড়তি উত্তেজনা। ফুটসাল ফুটবলেও এই দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা।

আর্জেন্টিনা-ব্রাজিল

Advertisement

চলমান কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। রোববার (২৫ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। এর আগে টুর্নামেন্টের শুরুতে ‘বি’ গ্রুপে ছিল উভয় দল। গ্রুপ পর্বের সে ম্যাচ ১-১ গোলে ড্র করেছিল দুই দল।

এর আগে আর্জেন্টিনা নিজদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে, তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে এবং শেষ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল।

অন্যদিকে ব্রাজিল নিজদের প্রথম ম্যাচে পেরুকে ১০-০ গোলে, দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরকে ৪-০ গোলে, তৃতীয় ম্যাচে উরুগুয়েকে ৭-১ গোলে এবং শেষ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে।

এরপর ফাইনাল নিশ্চিতের মিশনে প্রথম সেমিফাইনালে কলম্বিয়াকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ৪-০ গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

মেসির ‘অদ্ভুত’ আবদারে অবাক স্ক্যালোনি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google