Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ফাইনালে যেসব রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি-এমবাপ্পে
খেলাধুলা ফুটবল

ফাইনালে যেসব রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি-এমবাপ্পে

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 18, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : ফুটবল ভক্তদের চোখ থাকবে তাদের দিকে। কিন্তু তাদের চোখ থাকবে শিরোপায়। শেষ পর্যন্ত কে উঁচিয়ে ধরবেন সোনালী ট্রফিটি? লিওনেল মেসি নাকি কিলিয়ান এমবাপ্পে? সময় বলে দেবে তা। তবে স্বপ্নের ফাইনালের আগে অনেকগুলো রেকর্ড ডাকছে এই দুই সুপারস্টারকে।

ফাইনালে যেসব রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি-এমবাপ্পে

Advertisement

দুজনেরই বিশ্বকাপে এটি দ্বিতীয় ফাইনাল। তবে এমবাপ্পের অভিজ্ঞতার স্বাদটা মেসির একদমই বিপরীত। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপের ছোঁয়া পেয়েছেন তিনি। ফ্রান্স চ্যাম্পিয়ন করানোর পথে চার গোল করেছিলেন রাশিয়া বিশ্বকাপে। এবার ইতোমধ্যেই স্কোরশিটে নাম লিখিয়েছেন পাঁচবার। ফাইনালে গোল করলে অনন্য এক কীর্তি স্পর্শ করবেন তিনি।

বিশ্বকাপের এখন পর্যন্ত একের অধিক ফাইনালে গোল করেছেন ভাভা, পেলে, পল ব্রেইটনার ও জিনেদিন জিদান। এমবাপ্পে সেই তালিকায় পঞ্চম ফুটবলার হিসেবে যুক্ত হবেন যদি গোল করেন। গোলটি যদি বক্সের বাইরে থেকে হয় তাহলে নতুন কিছুর জন্ম দেবেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। কেননা কোনো ফুটবলারই বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে বক্সের বাইরে থেকে দুটো গোল করতে পারেননি। গত রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে দর্শনীয় এক গোল করেছিলেন এমবাপ্পে।

ক্লাব ফুটবলে সতীর্থ হলেও কাল এমবাপ্পের শত্রু হিসেবেই নামবেন মেসি। দুজন গোল করলেই বিশ্বকাপ দেখবে নতুন কিছু। ১৯৭৪ বিশ্বকাপে পশ্চিম জার্মানির হয়ে গোল করেছিলেন পল ব্রেইটনার ও গার্ড মুলার। দুজন তখন একই ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে খেলতেন। তবে মেসি-এমবাপ্পে একই ক্লাবের হলেও ফাইনালে তারা একে অপরের প্রতিপক্ষ।

মেসি অবশ্য মাঠে নামার সঙ্গে সঙ্গেই বিশ্বরেকর্ড গড়বেন। বিশ্বকাপে এটি হবে তার ২৬ তম ম্যাচ। আর কোনো ফুটবলারই এতো ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলেছেন লোথার ম্যাথাউস। যদি আর্জেন্টিনা টাইব্রেকারের আগেই জিতে যায় তাহলেও রেকর্ডে নাম লেখাবেন মেসি।

বিশ্বকাপে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ১৭ ম্যাচ জয়ের রেকর্ডটি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। কাল জিতলে ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকবেন মেসি। তবে আরেকটি রেকর্ডে এককভাবে শীর্ষে থাকার সুযোগ রয়েছে তার। সেটা ‘গোল্ডেন বল’ হাতে পেলে। কেননা বিশ্বকাপ ইতিহাসেই কেউই দ্বিতীয়বার গোল্ডেন বল জিততে পারেননি। ২০১৪ বিশ্বকাপে তা জিতেছিলেন মেসি। এবারও সুযোগটা ভালোভাবেই থাকছে আর্জেন্টিনা অধিনায়কের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

জুন 18, 2026
নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

জুন 18, 2026
অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

জুন 18, 2026
Latest News
গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

হাসান

স্বপ্নের অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ, কাউন্টিতে ৯ উইকেট শিকার

বিশ্বকাপ

‘রোনালদো আর আগের মতো নেই’—বিশ্বকাপে ড্রয়ের পর কঙ্গো ফুটবলারের খোঁচা

Flag

‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকাও মাঠে বিছায়নি ফিফা

প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

মেসি

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

হাসপাতালে চিকিৎসাধীন

হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa