Advertisement

স্পোর্টস ডেস্ক : কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার সময় সাবেক এক ক্রিকেটারের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন বলে জানিয়েছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান উমর আকমল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রশাসনের কাছে সেটা জানিয়ে দিয়েছেন তারকা এই ক্রিকেটার।

আকমল টুর্নামেন্টে উইনিপেগ হকসের হয়ে খেলছেন। পাকিস্তান সংবাদ মাধ্যমে খবর, আকমল দাবি করেছেন যে সাবেক ক্রিকেটার মনসুর আখতার তাকে টি-টোয়েন্টি টুর্নামেন্টের সময় ম্যাচ গড়াপেটা করতে বলেছিলেন।

ক্রিকেটারদেরকে এ জাতীয় যে কোনও ঘটনা থেকে সতর্ক থাকতে এবং অবিলম্বে তাদের জানাতে  নির্দেশনা দিয়েছিলেন দুর্নীতি দমন কর্মকর্তারা। নিয়ম অনুযায়ী ঘটনাটি কর্তৃপক্ষকে অবগত করলেন আকমল। তবে পিসিবি জানিয়েছে, এই লিগের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।

আমেরিকায় বসবাসকারী ৬১ বছর বয়সী মনসুর আখতার উইনিপেগ হক্সের একজন অফিশিয়ালও। পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট এবং ৪১ টি ওয়ানডে ম্যাচ খেলা সাবেক এই ক্রিকেটার ১৯৮০ থেকে ১৯৯০ পর্যন্ত পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। ম্যাচ গড়াপেটার কথা সামনে আসার পর থেকে তাকে আর দেখা যায়নি।

ব্রাম্পটনে চলতি কানাডা টি-টোয়েন্টি লিগ শেষ হবে ১১ অগাস্ট। এই লিগে যে ছয়টি দল খেলছে তারা হল-ভ্যাঙ্কুভার নাইটস, উইনিপেগ হকস, অ্যাডমন্টন রয়্যালস, মন্ট্রিয়াল টাইগার্স, টরেন্টো ন্যাশনালস ও ব্র্যাম্পটন উলভস।

ভারতের যুবরাজ সিং, পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলসহ অনেক হাই-প্রোফাইল ক্রিকেটার কানাডার লিগে খেলছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.