
ব্রাজিল দুইয়ে উঠে আসায় এক ধাপ পিছিয়ে তিনে আছে ফ্রান্স। তবে আগের মতোই চার নম্বরে ইউরোর রানার্সআপ ইংল্যান্ড। ইউরো জয়ী ইতালি দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে। স্পেন ও পর্তুগাল আগের অবস্থান থেকে পিছিয়ে যথাক্রমে সাত ও আট নম্বরে আছে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি নেমে গেছে ১৬ নম্বরে।
র্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে কাতার। ১৬ ধাপ এগিয়ে ৪২তম স্থানে আছে আগামী বিশ্বকাপের আয়োজকেরা। দুই ধাপ এগিয়ে নবম স্থানে আছে মেক্সিকো। আরও অবাক করা বিষয় হলো, কনকাকাফ গোল্ড কাপ জয়ী যুক্তরাষ্ট্র; ১০ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছে। উল্লেখ্য, আগামী ১৬ সেপ্টেম্বরে পরবর্তী র্যাংকিং প্রকাশ করবে ফিফা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



