
Advertisement
তাজিকিস্তানের দুশানবেতে ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের কাছে ১-০ হারে বাংলাদেশ। এই হারও র্যাঙ্কিংয়ে অবনমনের দিকে নিয়ে গেছে জামাল ভূঁইয়াদের। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ থেকে পেছনে আছে কেবল শ্রীলঙ্কা (২০৩) ও পাকিস্তান (২০৩)।
র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। দলটির রেটিং পয়েন্ট ১৭৫২। এক ধাপ উন্নতি নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। দ্বিতীয়স্থান থেকে তৃতীয়স্থানে অবনমন হয়েছে ব্রাজিলের।
চতুর্থস্থান থেকে নড়চড় হয়নি ইংল্যান্ডের। একধাপ উন্নতি নিয়ে পঞ্চমস্থানে আছে পর্তুগাল। পাঁচ থেকে ছয়ে অবনমন হয়েছে উরুগুয়ের। দুই ধাপ উন্নতি নিয়ে সপ্তমস্থানে আছে স্পেন। একধাপ করে অবনতি নিয়ে ক্রোয়েশিয়া ও কলম্বিয়া আছে যথাক্রমে অষ্টম ও নবমস্থানে। দশমস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



