স্পোর্টস ডেস্ক : গতকাল ঘোষণা করা হয়েছে ফিফার বর্ষসেরাদের তালিকা। এছাড়া প্রতিবারের মতো এবারও ঘোষণা করা হয়েছে ‘ফিফা ফিফপ্রো একাদশ ২০১৯’। একাদশে জায়গা পেয়েছেন এবারের ফিফা দ্যা বেস্ট হওয়া লিওনেল মেসি। এছাড়া জায়গা পেয়েছেন দ্য বেস্ট পুরস্কারে মনোনয়ন পাওয়া ক্রিস্টিয়ানোর রোনালদো ও ফন ডাইক। আক্রমণভাগে জায়গা পেয়েছেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও। ইএসপিএন

FiFa-FiFprO-XI

Advertisement
সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে ইতালির মিলান শহরের অপেরা হাউস লা স্কালায় বসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০১৯’ দেওয়ার অনুষ্ঠান। জাঁকালো এই অনুষ্ঠানেই ঘোষিত হয় ‘ফিফা ফিফপ্রো একাদশ ২০১৯’।

মঞ্চে একে একে ফিফপ্রো একাদশের সবার নাম ঘোষণা হলে পুরস্কার নিতে ১০ জন এলেও আসেননি পর্তুগিজ উইঙ্গার রোনালদো। পুরস্কার অনুষ্ঠানেই অনুপস্থিত ছিলেন তিনি।

গতবারের মতো এবারও হয়তো রোনালদো আগে থেকে জেনে গিয়েছিলেন ২০১৯-এ ‘দ্য বেস্ট’ পুরস্কার কার হাতে উঠছে। সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি ও লিভারপুলের ডাচ তারকা ভার্জিল ফন ডাইকের সঙ্গে রোনালদো নিজের নাম দেখলেও গতি-প্রকৃতি আঁচ করতে পারছিলেন। সেজন্য গতবারের মতো এবারও একেবারে অনুষ্ঠানেই আসেননি ৩৪ বছর বয়সী এ তারকা। তার অনুমানকেই সত্যি করে ফিফার বর্ষসেরা পুরস্কার উঠতে দেখা যায় মেসির হাতে।

২০১৯ ফিফপ্রো একাদশ :
গোলরক্ষক : অ্যালিসন বেকার (লিভারপুল, ব্রাজিল)
ডিফেন্ডার : ম্যাথিউস ডি লিট (আয়াক্স/বর্তমানে জুভেন্টাস, নেদারল্যান্ডস), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ, স্পেন), মার্সেলো (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)
মিডফিল্ডার: ইডেন হ্যাজার্ড (চেলসি/বর্তমানে রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া), ফ্রাঙ্কি ডি জং (আয়াক্স/বর্তমানে বার্সেলোনা, নেদারল্যান্ডস)
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (পিএসজি, ফ্রান্স), লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা) ও ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস, পর্তুগাল)।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google