
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ৪ উইকেটে ৮০ রান। মুশফিকুর রহীম ২৭ ও মাহমুদুল্লাহ ১ রানে ব্যাট করছেন। বাংলাদেশের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের প্রথম বলেই তামিমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন দুশমান্তা চামিরা। আউট হওয়ার আগে তামিম করেন ৬ বলে ১৩ রান।
চামিরার ওই ওভারেই সাজঘরে ফিরেন সাকিব। ৩ বলে কোনো রানই করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার।এরপর মুশফিকের সঙ্গে ৩৪ রানের জুটি গড়েন লিটন। লাকশান সান্দাকানের বলে হাসারাঙ্গাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে লিটন করেন ৪২ বলে ২৫ রান। ১০ রানে ফিরে গেছে মোসাদ্দেক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



