Advertisement
জুমবাংলা ডেস্ক : পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আজ ফিলিস্তিনি জনগণের প্রতি অটল সংহতি ও সমর্থন প্রকাশের জন্য ডি-৮ কমিশনারদের একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণের আহ্বান জানিয়েছেন।

রবিবার (২২ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় ডি-৮ কমিশনের ৪৭তম অধিবেশনের দু’দিনব্যাপী সভার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

ডি-৮ মহাসচিব রাষ্ট্রদূত ইসিয়াকা আব্দুল কাদির ইমাম, ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর  কমিশনারগণ এবং ডি-৮ সচিবালয়ের কর্মকর্তাগণ বৈঠকে অংশ নিচ্ছেন।

পররাষ্ট্র সচিব তার উদ্বোধনী বক্তব্যে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার এবং ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নিরপরাধ বেসামরিক জনসাধারণের বিরুদ্ধে ভয়াবহ নৃশংসতার নিন্দা করে, তিনি গাজায় অবিলম্বে সহিংসতা বন্ধ করার আহ্বান জানান এবং নিরপরাধ বেসামরিক লোকদের জীবন বাঁচানোর জন্য সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তা প্রবেশাধিকার প্রদান করেন।

ডি-৮ কমিশনারগণ এবং ডি-৮ মহাসচিব বাংলাদেশের প্রস্তাবের প্রতিধ্বনি করেন এবং ডি-৮ কমিশনের ৪৭তম অধিবেশনে একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণ করতে সম্মতি জ্ঞাপন করেন।

একটি অর্থনৈতিক জোট হিসেবে ডি-৮-এর ২৬ বছরের অসাধারণ যাত্রার প্রশংসা করে, পররাষ্ট্র সচিব ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই অর্থনৈতিক সহযোগিতার বাস্তব ফলাফল প্রদানের জন্য কমিশনারদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ৮ এপ্রিল দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্টের কাছ থেকে ডেভেলপিং-এইট অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের (ডি-৮) চেয়ারম্যানশিপ গ্রহণ করেন।

২৮ অক্টোবর রাস্তা বন্ধের বিষয়ে যা জানালো মার্কিন দূতাবাস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.