Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ফিল্মি স্টাইলে ১২ দেহরক্ষী নিয়ে চলতেন ইরফান!
জাতীয়

ফিল্মি স্টাইলে ১২ দেহরক্ষী নিয়ে চলতেন ইরফান!

By Shamim RezaOctober 28, 20203 Mins Read

ফিল্মি স্টাইলে ১২ দেহরক্ষী নিয়ে চলতেন ইরফান!

Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম পুরান ঢাকায় তার নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলাসহ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও দখলদারিত্ব চালিয়ে আসছিলেন। তার দেহরক্ষী হিসেবে ১২ জন্য সবসময় তার পাশেই থাকতেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ইরফানের দেহরক্ষী জাহিদুলের কাছ থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে র‍্যাব। তার কাছ থেকে জানা যায়, ৭০ জনের বেশি সদস্যের এক শক্তিশালী গ্যাং আছে ইরফানের। তাদের সাথে ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ করতেন ইরফান।

র‍্যাব জানায়, ইরফানের অধিকাংশ দেহরক্ষীর কাছে অবৈধ অস্ত্র আছে। এই অবৈধ অস্ত্র ব্যবহারের চেয়ে ভয়ভীতি দেখানোর কাজে বেশি ব্যবহার করা হতো। এই অবৈধ অস্ত্রগুলো বিদেশ থেকে নিয়ে আসা। একইদিন তার দেহরক্ষী জাহিদুলের কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করে র‌্যাব।

র‌্যাবের সূত্র বলছে, ইরফান দেহরক্ষীদের সঙ্গে নিয়ে নিয়মিত মদ পান করতেন। নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ এর সাথে মারধরের ঘটনার দিনও তিনি মাদক সেবন করেছিলেন। মদ খেয়ে মাতাল অবস্থাতেই মারধর করেন তিনি। ঘটনার পর বাসায় ফিরে নিজের ভুল বুঝতে পারেন ইরফান।

ওইদিন রাতে আবার দাদাবাড়ীর চারতালায় নিজের বারে ঢুকে সারারাত মদ পান করেন ইরফান। অভিযানের দিন নিজের মদ পানের কথাও স্বীকার করেন তিনি। অভিযান চলাকালীন সময়েই র‍্যাব তার ডোপ টেস্ট করে, সেটার রেজাল্টও পজিটিভ আসে।

স্থানীয় লোকজন ও র‌্যাব সূত্র জানা গেছে, ইরফান সেলিম ও তার পরিবারে মোট ৪০ জন দেহরক্ষী। তারা সবসময় ‘চাঁন সরদার দাদাবাড়ী’ ঘিরে রাখত। এরমধ্যে ১২ জন দেহরক্ষী ছিল শুধু ইরফানের। সুঠাম দেহের অধিকারী এসব দেহরক্ষীকে তিনি নিজেই নিয়োগ দেন। ইরফান বা তার পরিবারের কেউ বাসভবনের বাইরে গেলে অন্তত আধাঘণ্টা আগেই ভিভিআইপি প্রটোকলের মতো করে চকবাজারের বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া হতো। তারা বাসায় ফেরার আগে একই কাজ করত ওই দেহরক্ষীরা।

স্থানীয়রা জানান, ইরফান বা তার পরিবারের যাতায়াতের সময়ে কেউ রাস্তায় থাকলে বা ভুলে কোনো রিকশা-গাড়ি রাস্তায় ঢুকলে তাদের বেদম পেটানো হতো। ওই ৪০ দেহরক্ষীর বাইরে অন্তত ১০০ বেতনভুক্ত ক্যাডার রয়েছে ইরফানের।

এদিকে, মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে চকবাজার থানায় ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি করে মোট চারটি মামলা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাতে এ ঘটনায় জিডি হলেও ২৬ অক্টোবর ভোরে হাজী সেলিমের ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ইরফানের গাড়ি ওয়াসিমকে ধাক্কা মারার পর নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিম সড়কের পাশে মোটরসাইকেলটি থামান এবং গাড়ির সামনে দাঁড়ান। নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে আসামিরা একসঙ্গে বলতে থাকেন, তোর নৌবাহিনী/সেনাবাহিনী বের করতেছি, তোর লেফটেন্যান্ট/ক্যাপ্টেন বের করতেছি। তোকে এখনই মেরে ফেলব।

এরপর বের হয়ে ওয়াসিমকে কিলঘুষি মারেন এবং তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তারা মারধর করে ওয়াসিমকে রক্তাক্ত অবস্থায় ফেলে যান। তার স্ত্রী, স্থানীয় জনতা এবং পাশে ডিউটিরত ধানমন্ডির ট্রাফিক পুলিশ কর্মকর্তা তাকে উদ্ধার করে আনোয়ার খান মডেল হাসপাতালে নিয়ে যান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa