
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকা মহানগরীর রাস্তা বা ফুটপাতে কোনো ধরনের ইফতার সামগ্রী বসতে না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ইতোমধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে বিভিন্ন কাঁচাবাজার ও সুপারশপে ডিএমপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নগরবাসীর সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



