Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ফেনীতে বাঁধ ভেঙে প্লাবন:মুহুরী নদীর পানি বিপদসীমার উপরে
জাতীয় বিভাগীয় সংবাদ

ফেনীতে বাঁধ ভেঙে প্লাবন:মুহুরী নদীর পানি বিপদসীমার উপরে

By Bhuiyan Md TomalAugust 8, 20232 Mins Read

ফেনীতে বাঁধ ভেঙে প্লাবন:মুহুরী নদীর পানি বিপদসীমার উপরে

Advertisement
জুমবাংলা ডেস্ক :  অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর  বাঁধের ৩টি স্থানে ভেঙে অন্তত  ১০ গ্রাম প্লাবিত হয়েছে। একইসাথে নদীতে পানির প্রবাহ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান ভূঞা জানান, মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯টায় মুহুরী নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সোমবার (৭ আগস্ট) বাঁধ ভাঙ্গনের সময় এ নদীর পানি বিপদসীমার ওপরে থাকলেও রাতে পানির প্রবাহ কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। কিন্তু আজ আবার পানি বাড়তে শুরু করেছে। এর আগে বাঁধ ভেঙে সোমবারের প্লাবনে ৭০ হেক্টর আমন আবাদ পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম মঞ্জুরুল ইসলাম।

তিনি জানান, ফসল ও মৎস্যে ক্ষতি নিরূপণে মঙ্গলবার সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বাঁধ ভেঙে লোকালয় প্লাবনে উক্ত দুই উপজেলার ১০ গ্রাম প্লাবিত হয়েছে। ফুলগাজী সদর ইউনিয়নের বরইয়া ও উত্তর দৌলতপুর এলাকায় বাঁধ ভাঙনে প্লাবিত গ্রামগুলোর মধ্যে উত্তর বরইয়া, বিজয়পুর, দক্ষিণ বরইয়া, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর অন্যতম। তবে সময় বাড়ার সাথে সাথে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে।

পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামে মুহুরী নদীর বাঁধ ভাঙনে নোয়াপুর, পশ্চিম এলাকা ও ধনীকুন্ডা গ্রামের একটি অংশ প্লাবিত হয়েছে।

বন্যাদুর্গতদের সাহায্যার্থে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, নগদ দুই লাখ টাকা এবং তিন টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রয়োজনীয় শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। (বাসস)

৩০ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রামের বৃষ্টি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa