
আবহাওয়া অধিদপ্তর জানায়, এখন অনেক এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে গেলেও শনিবার (৩০ জানুয়ারি) উত্তরাঞ্চলের দিকে তাপমাত্রা কিছুটা কমবে। আর রোববার (৩১ জানুয়ারি) কমতে পারে দক্ষিণাঞ্চলের দিকে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই তাপমাত্রা থাকতে পারে। এরপর আর নাও কমতে পারে।
শুক্রবার (২৯ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬। এছাড়া চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮ দশমিক ৮। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ১৩, ময়মনসিংহে ১২ দশমিক ১, চট্টগ্রামে ১৩ দশমিক ৪, সিলেটে ১৩ দশমিক ৫, রাজশাহীতে ৯ দশমিক ৪, রংপুরে ১০ দশমিক ৪, খুলনায় ১১ এবং বরিশালে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



