জুমবাংলা ডেস্ক : দুই বছর বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল। আর গতকাল মঙ্গলবার থেকে পাওয়া যাচ্ছে ট্রেনের টিকিট।

ফের শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল, টিকিট বিক্রি শুরু
ফাইল ছবি
Advertisement

কমলাপুর রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৮টা থেকে কমলাপুর রেলস্টেশনের নির্ধারিত কাউন্টারে বিক্রি শুরু হয়েছে টিকিট। নির্ধারিত কাউন্টারে ঢাকা থেকে কলকাতা চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এবং নতুন চালু হওয়া মিতালী এক্সপ্রেসের টিকিট পাওয়া যাচ্ছে।  আগামী ২৯ মে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন দুটির চলাচল শুরু হবে। আর ১ জুন চালু হবে মিতালী এক্সপ্রেস।

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের মোট ৪৫৬টি চেয়ারের মধ্যে ১৪৪টি এসি সিট (কেবিন) এবং ৩১২টি এসি চেয়ার রয়েছে। এসি সিটের ভাড়া ৩ হাজার ৪৩৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৪৫৫ টাকা।

মিতালী এক্সপ্রেস ২৬ মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। কিন্তু করোনার কারণে এটি চালু হচ্ছে আগামী ১ জুন থেকে। মিতালী এক্সপ্রেস বাংলাদেশ থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার এবং ভারত থেকে রবি ও বুধবার ছাড়বে। ট্রেনের এসি বার্থ ৪ হাজার ৯০৫ টাকা, এসি সিট ৩ হাজার ৮০৫ এবং এসি চেয়ারের ভাড়া ধরা হয়েছে ২ হাজার ৭০০ টাকা।

সবচেয়ে সুন্দর হাতের লেখা, হার মানাবে কম্পিউটারের ফন্টকেও

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.