স্পোর্টস ডেস্ক: সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্সেনাল, বার্সেলোনা ও চেলসির সাবেক মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রেগাস। ৩৬ বছর বয়সী সাবেক এই তারকা খেলোয়াড়ি জীবন ছেড়েই কোচিংয়ে নিয়োজিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

সেস্ক ফ্যাব্রেগাস

Advertisement

স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জয়ী ফ্যাব্রেগাস দুটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপও জয় করেছেন। এছাড়া চেলসির হয়ে দুটি প্রিমিয়ার লিগ ও বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাব্রেগাস লিখেছেন, ‘অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি যে খেলার বুট তুলে রাখার সময় এসেছে। এটা এমন এক যাত্রা ছিল যা চিরস্মরণীয় হয়ে থাকবে।’

তিনি আরো লেখেন, ‘বার্সেলোনা, আর্সেনাল, আবারো বার্সা, চেলসি, মোনাকো ও কোমোতে প্রথম দিন থেকেই আমি সবকিছু উপভোগ করেছি। হাজারো বছরেও যা চিন্তা করিনি, সেসবের অভিজ্ঞতা আমি এই ক্লাবগুলো থেকে পেয়েছি।’

জোহানেসবার্গে নেদারল্যান্ডের বিরুদ্ধে ২০১০ বিশ্বকাপের ফাইনালে ফ্যাব্রেগাসের বাড়ানো বলে আন্দ্রেস ইনিয়েস্তা জয়সূচক গোলটি করেছিলেন।

২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে আর্সেনালে যোগ দেওয়ার আগে বার্সেলোনার একাডেমির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন ফ্যাব্রেগাস। গানার্সদের জার্সি গায়ে ২০০৫ সালে এএফ কাপের শিরোপা জয় করেন তিনি।

তার পরের মৌসুমে বার্সেলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মূল একাদশে খেলেছেন ফ্যাব্রেগাস। এরপর ২০১১ সালে আবারো বার্সেলোনায় ফিরে আসেন। চেলসিতে যাবার আগে তিন বছর ক্যাম্প ন্যুতে কাটিয়েছেন তিনি।

২০১৯ সালে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোতে যোগ দেন ফ্যাব্রেগাস। গত মৌসুমে ইতালিয়ান দ্বিতীয় টায়ারের দল কোমোতে খেলেছেন। এই ক্লাবের রিজার্ভ ও যুব দলের সঙ্গে কাজ করতে তিনি কোমোতেই থেকে যাচ্ছেন বলে জানা গেছে।

মার্কাস থুরাম যোগ দিলেন ইন্টার মিলানে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google