নতুন উদ্যোগ

Advertisement
ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে কর্মরত ফ্রন্টলাইন টিমের স্বাস্থ্য, নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে একাধিক উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। মাঠপর্যায়ের কর্মীদের পেশাগত ঝুঁকি কমানো এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই এসব কার্যক্রমের মূল লক্ষ্য।

এই উদ্যোগের আওতায় ফ্রন্টলাইন কর্মীদের জন্য দেশব্যাপী ডিফেন্সিভ মোটরবাইক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এতে কর্মীদের জন্য বিশেষায়িত ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে তারা মাঠপর্যায়ে আরও নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন।

একই সঙ্গে ‘মোটরবাইক হেলথ চেক-আপ ক্যাম্পেইন’-এর মাধ্যমে সার্টিফায়েড মেকানিকদের দিয়ে কর্মীদের ব্যবহৃত মোটরবাইকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। এছাড়া ডিস্ট্রিবিউশন হাউস ফিল্ড ফোর্স (ডিএইচএফএফ) সদস্যদের জন্য মানসম্মত সুরক্ষা জুতা বিতরণ করা হয়েছে।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় নিরাপত্তা একটি অবিচ্ছেদ্য অংশ। অপারেশনাল ঝুঁকি কমানো এবং ফ্রন্টলাইন কর্মীদের নিরাপদে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণার পর আসামিদের ‘জয় বাংলা’ স্লোগান

তিনি আরও বলেন, সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখা এবং দীর্ঘমেয়াদি অপারেশনাল স্থিতিশীলতা নিশ্চিত করতে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক জুড়ে নিরাপত্তার মান শক্তিশালী করা জরুরি।

গ্রামীণফোনের মতে, কর্মীদের নিরাপত্তাই প্রতিষ্ঠানের মূল ভিত্তি। এসব উদ্যোগ কেবল নিয়ম মেনে চলার বিষয় নয়, বরং প্রতিটি কর্মীর জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.