
টেকসই উন্নয়নের জন্য বিশ্বজুড়ে শান্তি প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করেন ড. মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকেরই সংবেদনশীলতা থাকে। আমরা এ বিষয়ে খুবই সচেতন। বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাসী হওয়ায় কারও মতামত বা মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেয় না।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধর্ম ও ব্যবসা এক হওয়া উচিত নয়।
সব পক্ষকে বাকস্বাধীনতা দায়বদ্ধতার সঙ্গে ব্যবহার করা এবং মতপ্রকাশের স্বাধীনতার নামে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না করারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ধর্মীয় বিষয়গুলোকে অর্থনৈতিক ইস্যুর সঙ্গে মিশ্রিত করার পরিবর্তে ধৈর্য ধরার পরামর্শ দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
তিনি বলেন, বাংলাদেশ ধর্মের নামে সহিংসতা সমর্থন করে না।
এ ছাড়া সম্প্রতি ফ্রান্সে নিরীহ মানুষের ওপর আক্রমণের নিন্দা জানিয়ে ওই হামলায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



