Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ফুটবল ফ্রান্সের ফুটবলে যেন অবসরের হিড়িক
ফুটবল

ফ্রান্সের ফুটবলে যেন অবসরের হিড়িক

By Saumya SarakarOctober 2, 20242 Mins Read

ফ্রান্সের ফুটবলে যেন অবসরের হিড়িক

Advertisement
স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের ফুটবলে যেন অবসরের হিড়িক পড়েছে! দিন চারেকই হলো ৩১ বছর বয়সে ফ্রান্স জাতীয় দল তো বটেই, ফুটবল থেকেই অবসর নিয়ে নিয়েছেন ডিফেন্ডার রাফায়েল ভারান। এরপর আজ আবার ফরাসি ফুটবলপ্রেমীদের আরেক অবসরের ঘোষণার বিষাদে ডুবতে হলো। ভারানের চেয়েও হয়তো বেশি ধাক্কা দিয়ে যাবে নতুন এই অবসরের ঘোষণা – ৩৩ বছর বয়সে যে ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন প্লেমেকার আঁতোয়ান গ্রিজমান!

‘এক হৃদয়ভর্তি স্মৃতি নিয়ে জীবনের এই অধ্যায়টার শেষ টানছি। এই তেরঙায় (ফ্রান্সের পতাকার তিন রঙ) রাঙানো অসাধারণ চলার পথে যাঁরা ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। শিগগিরই দেখা হবে। অনেক আবেগে পূর্ণ হৃদয়ে আজ জানাচ্ছি, ফ্রান্স জাতীয় দল থেকে অবসর নিচ্ছি আমি’ – সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ের ঘোষণায় লিখেছেন গ্রিজমান।

২০১৪ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্স দলে অভিষেক ‘গ্রিজি’র, এক দশকের সাফল্যে রাঙানো ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকছে গত মাসে বেলজিয়ামের বিপক্ষে নেশনস লিগের ম্যাচটিই। প্যারিসে গত মাসে নেশনস লিগের ম্যাচের পরই একা পুরো গ্যালারির সামনে ‘ল্যাপ অব অনার’ নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছিলেন গ্রিজমান, কিন্তু তখন সম্ভবত কেউই ধারণা করতে পারেননি যে, গ্রিজমান শেষটা ঠিক করে নিয়েছেন।

ফ্রান্সের ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হিসেবেই কি বিদায় নিচ্ছেন গ্রিজমান? তাঁর নামটা হয়তো জিদান-প্লাতিনি-অঁরি এমনকি এমবাপ্পের মতো করেই আলোচিত হয় না, তবে ফ্রান্সের সাম্প্রতিক সাফল্যে গ্রিজমানের অবদান হয়তো কোনো অংশেই এমবাপ্পে-পগবাদের চেয়ে কম নয়, বরং বেশিই মনে হতে পারে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য গ্রিজমান কাতার বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তোলার পথে ছিলেন দলের সব আক্রমণের ‘মাস্টারমাইন্ড।’

বিশ্বকাপের বাইরে ২০২১ নেশনস লিগও জিতেছেন ফ্রান্সের হয়ে। একটাই আক্ষেপ থাকতে পারে তাঁর, ইউরোটা জেতা হয়নি। দেশের মাটিতে ২০১৬ ইউরোতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হলেও শেষ পর্যন্ত ফাইনালে চোখের সামনে এদের নামের এক অখ্যাত খেলোয়াড়ের গোলে ক্রিস্টিয়ানো রোনালদো আর পর্তুগালের শিরোপাউল্লাসই দেখতে হয়েছিল ‘গ্রিজি’কে।

সব মিলিয়ে ফ্রান্সের জার্সিতে তাঁর ১৩৭ ম্যাচ, ৪৪ গোল আর ৩৮ অ্যাসিস্ট – সংখ্যাগুলো হয়তো গ্রিজমানের মাহাত্ম্য পুরোপুরি তুলে ধরতে পারে না। গ্রিজমান যে বড় মঞ্চে ফ্রান্সের অন্যতম ভরসা হয়ে ছিলেন সব সময়। সে কারণেই হয়তো, আজ ৩৩ বছর বয়সেই তাঁর অবসরে ফ্রান্সের সমর্থকদের আক্ষেপ জাগে, দুবছর পরের বিশ্বকাপটা তো চাইলে খেলে যেতে পারতেন গ্রিজমান! ৩৫ আর এমন কোনো বয়স নয়, সেটা তো কাতার বিশ্বকাপে মেসিই দেখিয়েছেন!

আবারও পাকিস্তানের নেতৃত্ব ছাড়লেন বাবর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
রোনালদো

‘রোনালদোর ওপর নির্ভরশীল নয় পর্তুগাল’

June 26, 2026
ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

June 26, 2026
অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

June 26, 2026

Latest News

রোনালদো

‘রোনালদোর ওপর নির্ভরশীল নয় পর্তুগাল’

ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

ম্যারাডোনা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে, দাম উঠতে পারে ৯২ লাখ ডলার

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa