Advertisement
জুমবাংলা ডেস্ক : ফ্রান্সের প্যারিসে দেয়ালে দেয়ালে মহানবী মুহাম্মাদ (স.) এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের কড়া সমালোচনা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজত মহাসচিব হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। রোববার (২৫ অক্টোবর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ নিন্দা প্রকাশ করেন।

তিনি বলেন, ফ্রান্সে নবী মুহাম্মদকে (সা.) অবমাননা করে বিশ্ব মুসলিমের কলিজায় ছুরিকাঘাত করা হয়েছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নবী মুহাম্মদকে (সা.) অবমাননা বিশ্বের দেড়শো কোটি মুসলমান মেনে নেবে না। অনতিবিলম্বে ফ্রান্সে রাসুল (সা.) এর অবমাননাকর কার্টুন প্রদর্শন বন্ধ করতে হবে।

হেফাজত মহাসচিব আরও বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁর ইসলাম ও মুসলিমবিরোধী বক্তব্যের কারণে মুমিন মুসলমানদের কলিজার টুকরা নবী মুহাম্মদ (সা.) এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের মতো স্পর্ধা দেখানোর সাহস পেয়েছে রাসূল বিদ্বেষীরা। রাসুল (সা.) এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের অপরাধে ফ্রান্স সরকারকে বিশ্বমুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বিশ্বনবী (সা.) এর মর্যাদা রায় রাসুল (সা.) এর অবমাননার শাস্তি হিসেবে বিশ্বের সকল দেশে মৃত্যুদণ্ড বিল পাস করা উচিত। ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ। তাই মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানান আল্লামা বাবুনগরী।

ফ্রান্সে রাসুল (সা.) এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ওআইসি, আরবলীগ, সৌদি আরবসহ বিশ্বব্যাপী মুসলিম শাসকদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়া হওয়ার আহ্বান জানান হেফাজত মহাসচিব আল্লমা জুনায়েদ বাবুনগরী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.