Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনী আজ (২০ আগস্ট) যথাযথ মর্যাদায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী পালন করেছে।

এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এসময় একাত্তরের মুক্তিযুদ্ধে মরহুমের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

দোয়া মাহফিলে বিমান বাহিনীর কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এদিন সকালে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত মোনাজাতে অংশগ্রহণ করেন এবং শ্রদ্ধাবনত চিত্তে তার অবদানের কথা স্মরণ করেন।

এসময় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি, বিমান সদর এবং ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনাগণ এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও, বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল ও কলেজসমূহে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর জীবনের উপর আলোকপাত ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

-আইএসপিআর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.