Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বইমেলায় আসছে রাষ্ট্রপতি আবদুল হামিদের ১ম বই
জাতীয় স্লাইডার

বইমেলায় আসছে রাষ্ট্রপতি আবদুল হামিদের ১ম বই

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 4, 20202 Mins Read

বইমেলায় আসছে রাষ্ট্রপতি আবদুল হামিদের ১ম বই

Advertisement

শফিকুল ইসলাম, ইউএনবি: এবারের একুশে বইমেলায় আসতে যাচ্ছে রাষ্ট্রপতি আবদুল হামিদের লেখা প্রথম বই। ‘স্বপ্ন জয়ের ইচ্ছা’ নামে বইটি তার ভাষণসমূহের সংকলন নিয়ে করা হয়েছে।

রবিবার থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলায় রাষ্ট্রপতির বইটি শিগগিরই প্রকাশ করা হবে।

বইটি ২০১৩ সালের ২৪ এপ্রিল থেকে ২০১৮ সালের ২৩ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতির দেয়া বক্তব্যের সংকলন। বইটির প্রথম অংশে ২০১৩ থেকে ২০১৫ এবং দ্বিতীয় অংশে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তার দেয়া বক্তব্য পাওয়া যাবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে বলেন, বঙ্গভবনে বইটির জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচি খুব শিগগিরই ঘোষণা করা হবে।

বঙ্গভবন প্রেস উইংয়ের তত্ত্বাবধানে বইটি প্রকাশ করেছে গৌরব প্রকাশনী।

জয়নাল আবেদীন বইটির প্রকাশনায় প্রধান সম্পাদক হিসেবে কাজ করেছেন এবং উপ-প্রেস সচিব (ডিপিএস) আবুল কালাম আজাদ এটি সংকলন ও সম্পাদনা করেছেন। সহকারী প্রেস সচিব (এপিএস) ইমরানুল হাসানও বইটির প্রকাশনায় সহায়তা করেন।

এছাড়া চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগ বইটির কভার ছবি সরবরাহ এবং এটির প্রুফ রিডিংয়ে সহযোগিতা করেছে।

জয়নাল আবেদীন বলেন, আবদুল হামিদের সমগ্র চিন্তা-চেতনায় জুড়ে রয়েছে দেশ ও জনগণের কল্যাণ। সাধারণ মানুষের খুশিতে তিনি খুশি হন, তাদের দুঃখে দুঃখ পান। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা তার সবচেয়ে বড় চাওয়া-পাওয়া। তার সকল বক্তৃতা-বিবৃতিতে দেশ ও জনগণের কল্যাণ প্রাধান্য পেয়েছে। এছাড়া সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়সমূহ উঠে এসেছে তার বক্তৃতায়।

স্বপ্ন জয়ের ইচ্ছা’ সংকলনটি সাধারণ পাঠক, রাজনৈতিক কর্মী, গবেষক, ছাত্র-শিক্ষকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের চিন্তার বহিঃপ্রকাশ ঘটাবে বলে আশা করছেন তিনি।

জয়নাল আবেদীন আরও বলেন, বঙ্গভবনে তোলা বিভিন্ন বিরল ছবি বইটিতে রয়েছে। যেগুলো বইটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

গৌরব প্রকাশনীর স্বত্বাধিকারী এসএম ইফতেখার মাহমুদ বলেন, এটি জাতির জন্য বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটি গাইডলাইন হবে। তিনি আশা করছেন, বইটি পড়ে সবাই আনন্দ পাবে।

‘বইটি প্রকাশের অংশ হওয়ার জন্য প্রকাশক হিসেবে আমি গর্ব অনুভব করছি,’ যোগ করেন তিনি।

১৯৪৪ সালের ১ জানুয়ারি জন্ম নেয়া আবদুল হামিদ তার প্রথম মেয়াদে ২০১৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০১৮ সালে তিনি দ্বিতীয়বারের মতো পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। অভিজ্ঞ এই রাজনীতিবিদ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদানের জন্য ২০১৩ সালে স্বাধীনতা দিবস পুরস্কার অর্জন করেন।

বইমেলায় গৌরব প্রকাশ স্টলে (৪০১ এবং ৪০২) বইটি পাওয়া যাবে। এটি অনলাইনে www.rokomary.com এর মাধ্যমে কেনা যাবে।

বইয়ের প্রথম ও দ্বিতীয় অংশের দাম যথাক্রমে ৭৫০ এবং ৮০০ টাকা। ক্রেতারা এর ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন। সূত্র: ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa