Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বইমেলায় পাওয়া যাচ্ছে হানিফ সংকেতের ‘টনক নড়াতে টনিক’
জাতীয়

বইমেলায় পাওয়া যাচ্ছে হানিফ সংকেতের ‘টনক নড়াতে টনিক’

By Sibbir OsmanFebruary 15, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : এবারের অমর একুশের বইমেলাতেও গণমাধ্যম ব্যক্তিত্ব ও লেখক হানিফ সংকেতের একটি বই প্রকাশিত হয়েছে। নাম ‘টনক নড়াতে টনিক’। তার গভীর পর্যবেক্ষণ, রমনীয় বর্ণনা আর ক্ষুরধার বুদ্ধিবৃত্তিক উপস্থাপণা বিষয়গুলোকে করে তোলে জীবন্ত। বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে সমাজকে পরিশুদ্ধ করতে তিনি যেমন নিরন্তন কাজ করে যাচ্ছেন তেমনি আমাদের নাগরিক সচেতনতা, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেও ভূমিকা রাখছেন আন্তরিকতার সঙ্গে। তার এবারের গ্রন্থেও সেই বিষয়গুলিকে প্রাধান্য দেয়া হয়েছে।
বইমেলায় পাওয়া যাচ্ছে হানিফ সংকেতের ‘টনক নড়াতে টনিক’

Advertisement

হানিফ সংকেত বলেন, ‘মিডিয়াতে আমার শুরুটাই লেখালেখি দিয়ে। আর সেটা সত্তুর দশকের শুরু থেকেই। দর্শকদের ভালোবাসার কারণে ইত্যাদিকে নিয়ে বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সবসময় লিখতে পারি না। কারণ গত ৩২ বছর ধরেই আমাকে একটা সিডিউল মেনে চলতে হচ্ছে। আর সেই সিডিউলটা আমার হাতে নয়, টিভির হাতে। একটি নির্দিষ্ট তারিখে ইত্যাদি প্রচার হয় বলে আমাকে সেই তারিখের পূর্বে অনুষ্ঠানটি নির্মাণ করে জমা দিতে হয়। তবে যতই ব্যস্ত থাকি না কেন মনের ক্ষুধার তাড়নায় চেষ্টা করি সংখ্যায় বেশি না হলেও বছরে অন্ততঃ একটি হলেও বই প্রকাশ করতে।’

এবারের বইমেলায় প্রকাশিত বইটি সম্পর্কে হানিফ সংকেত বলেন, ‘খনক করে বাজলে কাঁকন, টনক নড়ে কর্তার’-এটা সাংসারিক বিষয়ে একটি প্রচলিত বচন। বিশেষ কোনো কাজে অমনোযোগী কর্তার দৃষ্টি আকর্ষণে কর্ত্রীর একটি কৌশল এই কাঁকন বাদন। আমরা জানি টনক শব্দের অর্থ চৈতন্য, আর এই চৈতন্য ফেরাবার বিষয়টি শুধু কর্তা-গিন্নির মধ্যেই সীমিত নয়। সংসারের ছোট পরিসর থেকে বেরিয়ে এসে আত্মপরিজন, সমাজ এমনকি রাষ্ট্রের নীতিনির্ধারকদেরও অনেক ক্ষেত্রে সময়মত টনক নড়ে না। সামাজিক অসঙ্গতির প্রসঙ্গ কাদের সঙ্গে যুক্ত, ভুক্তভোগী মাত্রেই তা জানেন। কিন্তু তাদের টনক নড়াতে যুক্তিসঙ্গত টনিক, অর্থাৎ শক্তিবর্ধক ওষুধ প্রয়োগের আয়োগ সবার সামর্থ্যে কুলায় না। তবে এই সামর্থ্যের অধিকারীরা সচেষ্ট প্রচেষ্টায় প্রবৃত্ত হলেই টনিক ছাড়াই টনক নড়ানো সম্ভব। ২০১৯ সালে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত লেখার সংকলন নিয়েই আমার এই ‘টনক নড়াতে টনিক’।’

বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। এটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইটি এখন বইমেলায় পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, বিভিন্ন প্রকাশনী থেকে উপন্যাসসহ বিভিন্ন বিষয়ের উপর ইতিপূর্বে হানিফ সংকেতের ৩১টির মত গ্রন্থ প্রকাশিত হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa