ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে উভয়গাড়ীর চালকসহ ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন যাত্রী। তাঁদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২১ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পৌরশহরের কলেজরোড নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের তাৎক্ষনিক পরিচয় মেলেনি।

এদিকে দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক মহাসড়কের মধ্যে উল্টে পড়ে থাকার কারণে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের উভয়পাশে অসংখ্য যানবাহন আটকে তিন কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্ধার অভিযান চলছিল।

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী এসআর ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬০৯৯) উক্ত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৩-০০৫৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক-হেলপার ও ট্রাকের চালকসহ মোট ছয়জনের মৃত্যু হয়। সেই সঙ্গে আহত হন আরো অন্তত ১৫ জন যাত্রী। তাদেরকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষনিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি বলে জানান এই স্টেশন কর্মকর্তা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.