Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতা কারাগারে
আইন-আদালত জাতীয় বিভাগীয় সংবাদ

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতা কারাগারে

By জুমবাংলা নিউজ ডেস্কApril 7, 20202 Mins Read

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতা কারাগারে

Advertisement

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে জেলা বিএনপির গণবিষয়ক সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট আলী আজম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৬ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অ্যাডভোকেট আলী আজম চৌধুরী নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের সিরাজ চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, গত ৫/৬দিন আগে অ্যাডভোকেট আলী আজম চৌধুরী ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে সংক্ষুব্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় গত সোমবার সকালে পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়া থেকে গ্রেফতার করে। পরে বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে অ্যাডভোকেট আলী আজম চৌধুরীর পরিবারের দাবি, তিনি ফেসবুকে আপত্তিকর কিছু লিখেননি। অন্যের একটি মন্তব্য নিজ ফেসবুক আইডি থেকে শেয়ার করেছেন।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, গত কয়েকদিন আগে কারো একটি পোস্ট আলী আজম চৌধুরী নিজের ফেসবুকে শেয়ার দিয়েছিল। কিন্তু সেটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর কিছু ছিল না বলে জানতে পেরেছি। এর বাইরে আমি বেশি কিছু জানিনা।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার এসআই ধর্মজিৎ সিনহা জানান, ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও ইসলামিক একটি অডিওর শব্দ পরিবর্তন করে বিএনপির ওই নেতা পোস্ট করেছিল। এ ঘটনায় সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. আলী আজমের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa