জুমবাংলা ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু ত্রিকালদর্শী মানুষ ছিলেন। বঙ্গবন্ধু অতীত জানতেন, বর্তমান বুঝতেন ও ভবিষ্যত পড়তে পারতেন। তার ইতিহাস বোধ বাঙালি জাতিকে দিকনির্দেশনা দিয়েছে।

ফাইল ছবি
Advertisement

আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও অদম্য বাংলাদেশ’ শীর্ষক  সেমিনারে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

তিনি বলেন, ’৭১ সালে বঙ্গবন্ধু ঘোষিত অসহযোগ আন্দোলন ছিল গান্ধীর অহিংস আন্দোলনের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু।

শিক্ষামন্ত্রী  বলেন, বঙ্গবন্ধু আমাদের সোনার বাংলা গড়ার পথ দেখিয়েছেন। বাঙালির চাওয়া, তাদের দাবি, আশা ও আকাঙ্ক্ষা  বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছেন।

মানুষের সঙ্গে তার সম্পৃক্ততা খুব গভীর ছিল।  তার ডাকে সকল মানুষ এক হয়ে যেত একথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চের  ভাষণে অনেকে স্বাধীনতার ঘোষণা দিতে বললেও তিনি তা দেননি; ভবিষ্যত পড়তে পারতেন। তার ভিত্তিতে সকল পদক্ষেপ নিতেন।

বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় বরং সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতেন জাতির পিতা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান বলেন, একজন মহানায়ক দেশে বারবার আাসে না একবারই জন্মান। বঙ্গবন্ধু হচ্ছে সেই মহানায়ক। তার মতো করে এমন ত্যাগ আর কেউ করতে পারেনি। তিনি আমাদের আশ্রয় ও পথ চলার নির্দেশদাতা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের  সাধারণ সম্পাদক অধ্যাপক মিল্টন বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন আহমদ প্রমুখ। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.