Advertisement
জুমবাংলা ডেস্ক : ঈদযাত্রায় যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড করেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ঈদযাত্রায় ছোট-বড় বিভিন্ন ধরনের ৩৬ হাজার ২৪৮টি যানবাহন পারাপার হয়েছে। যা বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে যানবাহন পারাপারের ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড।

এদিকে, ছোট-বড় বিপুল সংখ্যক গড়ি পারাপার হওয়ায় ২ কোটি ৬০ লাখ ৪৩ হাজার ১৪০ টাকার টোল আদায় করা হয়েছে। ফলে টোল আদায়ের ক্ষেত্রেও নতুন রেকর্ড করেছে কর্তৃপক্ষ।

এর আগে গত ঈদে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ হাজার ২৭১টি যানবাহন পারাপার হয়েছিল। আর টোল আদায় করা হয়েছিল ২ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৮৭০ টাকা।

এবারের ঈদযাত্রায় গত ঈদযাত্রার চেয়ে ৯৭৭টি বেশি যানবাহন পারাপার হয়। আর ১৫ লাখ ৮৯ হাজার ২৭০ টাকা বেশি টোল আদায় হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ছোট-বড় বিভিন্ন ধরনের ৩৬ হাজার ২৪৮টি যানবাহন পারাপার হওয়ার মধ্য দিয়ে সেতু কর্তৃপক্ষ এ রেকর্ড অর্জন করেছে। যানবাহনের মধ্যে ঢাকা থেকে ছেড়ে উত্তরবঙ্গের দিকে যায় ২৪ হাজার ৪৫৪টি এবং উত্তরবঙ্গ থেকে ছেড়ে ঢাকার দিকে যায় ১১ হাজার ৯৯০টি। আর ২ কোটি ৬০ লাখ ৪৩ হাজার ১৪০ টাকার টোল আদায়ের ফলেও টোল আদায়ের ক্ষেত্রেও নতুন রেকর্ড করেছে কর্তৃপক্ষ।’

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বর্তমানে সেতুর টোল আদায় করছে কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)।

এদিকে, ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে এখনো গাড়ির দীর্ঘ সারি রয়েছে। মহাসড়কের প্রায় পুরো এলাকা জুড়েই ধীর গতিতে চলছে যানবাহন। গত ২৪ ঘন্টার বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় ৯ বার বন্ধ হয়ে যাওয়ায়, যানজটের পরিমাণও দীর্ঘ হয়েছে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.