
এছাড়া বাংলাদেশ আনসার ৫টি স্বর্ণপদকসহ মোট ১২টি পদক পেয়ে প্রথম রানার্সআপ এবং বাংলাদেশ সেনাবাহিনী ২টি স্বর্ণপদকসহ মোট ১৩টি পদক পেয়ে দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ঢাকার, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী দিনে বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশনের সভাপতি শোয়েব চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে গত ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ আনসারসহ মোট ছয়টি দল অংশগ্রহণ করে। সমাপনী দিবসে অন্যান্যের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ আনসার ও ফেন্সিং ক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণীর দর্শকগণ উপস্থিত ছিলেন। সূত্র: আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



