Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ল্যাটিন আমেরিকান সংস্করণ উন্মোচন
জাতীয় প্রবাসী খবর

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ল্যাটিন আমেরিকান সংস্করণ উন্মোচন

By Hasan Majorআগস্ট 31, 20222 Mins Read

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ল্যাটিন আমেরিকান সংস্করণ উন্মোচন

Advertisement
জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী পালনের অংশ হিসেবে মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার (৩০ আগস্ট) মেক্সিকোর সংসদ ভবনের নিম্ন কক্ষে মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় ফ্রেন্ডশিপ দলের উপস্থিতিতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ল্যাটিন আমেরিকান সংস্করণ উন্মোচন করে।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেক্সিকো বাংলাদেশ সংসদীয় মৈএী দলের সভাপতি, এবং মেক্সিকোর সংসদের নিম্নকক্ষের ফেডারেল ডেপুটি রোজালিন্ডা ডোমিঙ্গেজ ফ্লোরেস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেল ডেপ্যুটি হোসে মিগেল ডে লা ক্রুজ, মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফার্নান্দো গঞ্জালেস সাইফে, মেক্সিকো বাংলাদেশ সংসদীয় ফ্রেন্ডশিপ দলের অন্যান্য সদস্য, বুদ্ধিজীবী, মিডিয়া ব্যক্তিত্ব এবং দুতাবাসের কর্মকর্তাবৃন্দ।

ঐতিহাসিক এই অনুষ্ঠানের অংশ নিতে পেরে দূতাবাসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মানিত অতিথি তার স্বাগত বক্তব্যে বলেন যে এ ধরনের অনুষ্ঠান বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যেকার সংহতি আরও বাড়িয়ে তুলতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

ফেডারেল ডেপুটি ডেপ্যুটি হোসে মিগেল ডে লা ক্রুজ এই অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাসের প্রশংসা করে বলেন,  এই ল্যাটিন আমেরিকান সংস্করণের মাধ্যমে মেক্সিকোর তরুণ রাজনীতিবিদরা বঙ্গবন্ধু সম্পর্কে আরো জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ল্যাটিন আমেরিকান সংস্করণ উন্মোচনএই অনুষ্ঠান উপলক্ষে প্রেরিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বঙ্গবন্ধু এবং মেক্সিকোর জনক মিগেল হিদালগো ই কোস্টিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রকাশনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ‘সোনার বাংলা’ সম্পর্কে লাতিন আমেরিকার পাঠকদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে যা সমগ্র জাতিকে শোষণমুক্ত, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে অনুপ্রাণিত করেছিল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মোঃ নজরুল ইসলাম খান ভিডিও বার্তায় বলেন, বইটি ল্যাটিন আমেরিকার পাঠকদের এমন একটি জাতি সম্পর্কে আলোকিত করবে যা মেক্সিকো থেকে অনেক দূরে অবস্থিত হলেও সংগ্রাম এবং নিপীড়ন, দারিদ্র্য, অবিচার থেকে মুক্ত হয়ে মর্যাদাপূর্ণ এক সমৃদ্ধ জাতি পরিণত হওয়ার আকাঙ্ক্ষার দিক থেকে যার সাথে তাদের মিল রয়েছে।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক বিভাগের মহাপরিচালক ফার্নান্দো গঞ্জালেস সাইফে বঙ্গবন্ধুর আত্মজীবনীর মেক্সিকান স্প্যানিশ সংস্করণ প্রকাশের জন্য দূতাবাসের উদ্যোগের প্রশংসা করেন। এই ধরনের উদ্যোগ বাংলাদেশ ও মেক্সিকোর দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতির সঞ্চার করবে বলে মত প্রকাশ করেন ।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তব্যে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সার্বভৌম ও স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে তাঁর অপরিসীম অবদানের কথা তুলে ধরেন।

এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মেক্সিকো-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের তিনি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মেক্সিকোর পাঠকেরা বাঙালির মুক্তির সংগ্রামের সাথে তাদের সংগ্রামের সাদৃশ্যতা খুজে পাবেন যা বন্ধুপ্রতীম দুইটি দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগকে আরও বাড়িয়ে তুলবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জুন 20, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

জুন 20, 2026
Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

জুন 20, 2026
Latest News
তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa