Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী : রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী : রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 17, 2020Updated:March 17, 20202 Mins Read

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী : রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

Advertisement

জুমবাংলা ডেস্ক : আজ ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন।  এদিন থেকে শুরু মুজিববর্ষেরও।  বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিন থেকে ২৬শে মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষ উদযাপন করা হবে। আর এ সময়ের মধ্যে সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ সদর দফতর।

সদর দফতরের এআইজি মিডিয়া সোহেল রানা বলেন, বঙ্গবন্ধুর শততম জন্মদিন যাতে সুন্দর-সুস্থ পরিবেশে উদযাপিত হয় সে জন্য সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি থাকবে।

এদিকে দিবসটি উপলক্ষে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি নেওয়া হলেও করোনাভাইরাসজনিত বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। আজ রাত ৮টায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হবে।

রাষ্ট্রপতি তাঁর ভাষণের পর এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় উদ্যানের চারপাশে পোশাক ও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহস্রাধিক সদস্য মোতায়েন করা হবে। সেই সঙ্গে অনুষ্ঠান উপলক্ষে বিশেষ নজরদারি থাকবে।

দিবসটি উপলক্ষে রাজধানীর সব এলাকায় অর্থাৎ আটটি ক্রাইম জোনের উপকমিশনারদের তত্ত্বাবধানে থানা-পুলিশের বাড়তি নজরদারি থাকবে। সারা দেশে পুলিশ সুপারদেরও এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া র‍্যাবের পাশাপাশি সব গোয়েন্দা সংস্থা পৃথক নজরদারি করবে। যদিও মাঠপর্যায়ে অনুসন্ধান চালিয়ে দিবসটি উপলক্ষে তেমন কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হওয়ার তথ্য পায়নি গোয়েন্দারা।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ সব বেসরকারি টিভি চ্যানেল, সামাজিক ও অনলাইন মাধ্যমে একযোগে সম্প্রচার করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

June 22, 2026
Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

June 22, 2026
muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa