
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ক জাতীয় বাস্তাবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরীর সাথে রাজধানীর আন্তর্জাতিক মার্তৃভাষা ইনন্সিটিউটে তার কার্যালয়ে দেখা করে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনে তার দেশের সরকারের ইচ্ছার কথা জানান।
বৈঠককালে তারা জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতির ওপর মত বিনিময় করেন। এ বছরের ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



