Advertisement

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা উদ্বোধন করতে ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত পুরাতন বিমান বন্দরে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকাল সাড়ে ৪টার দিকে বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়কে সঙ্গে নিয়ে তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এরপর সেখানে একটি প্রতীকী বিমান অবরতণ করে।

১৯৭২ সালের ১০ই জানুয়ারি শেখ মুজিবকে বহনকারী বিমান এখানেই অবতরণ করেছিল। ৪৮ বছর আগে বিমান থেকে নামার পর শেখ মুজিবুর রহমানকে যেভাবে বরণ করা হয়েছিল ঠিক একই কায়দায় প্রতীকী গার্ড অব অনার দেয়া হয় বিমানটিকে। এছাড়া বিমান থেকে আলোক প্রক্ষেপণ এবং তোপধ্বনিও দেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বোন ও ছেলেকে পাশে রেখে এখন বক্তব্য রাখছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

চলতি বছরের ১৭ই মার্চ থেকে ২০২১ সালের ১৯ই মার্চ পর্যন্ত ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেছে সরকার। ১৭ই মার্চ থেকে ‘মুজিব বর্ষ’ উদযাপন শুরু হলেও আজ থেকে শুরু হচ্ছে ক্ষণ গণনা।

পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন এবং দিল্লী হয়ে ১৯৭১ সালের ১০ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। এর আগে পুরো স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন।

যেহেতু এই দিনে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে আসেন সেজন্য তাঁর জন্ম শতবার্ষিকীর ক্ষণগনণাও শুরু হচ্ছে আজ থেকে।

মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে প্রায় ১২ হাজার মানুষ পুরাতন বিমানবন্দরে উপস্থিত হয়েছেন হয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.