Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক বঙ্গবন্ধুর প্রতি মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর গভীর শ্রদ্ধা নিবেদন
আন্তর্জাতিক জাতীয় প্রবাসী খবর

বঙ্গবন্ধুর প্রতি মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর গভীর শ্রদ্ধা নিবেদন

By Hasan Majorআগস্ট 16, 2021Updated:আগস্ট 16, 20213 Mins Read

Advertisement
প্রবাস ডেস্ক: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালন করেছে মরিশাসের পোর্ট লুইসে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

এ উপলক্ষে ১৫ আগস্ট জাতীয় পতাকা অর্ধ-নমিতকরণ, কালো ব্যাজ ধারন, বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, এক মিনিট নিবরতা পালন, বাণী পাঠ এবং বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নানাদিক তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় মরিশাসের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সড়ক ও রেল মন্ত্রণালয়ের মন্ত্রী এলান গানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দিবসের শুরুতে মান্যবর হাইকমিশনার মিজ রেজিনা আহমেদ সকলের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কার্যক্রম সূচনা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়।

বিকালে আলোচনা সভার শুরুতেই মান্যবর হাইকমিশনার প্রধান অতিথিকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন এবং সকলে এক মিনিট নিবরতা পালন করেন। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক বঙ্গবন্ধুর উপর নির্মিত বিশেষ প্রামান্য চিত্র “সোনালী দিন” প্রদর্শন করা হয়।

হাইকমিশনার রেজিনা আহমেদ প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের কালো রাতে শহীদ সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি তাঁর বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধুর বলিষ্ট নেতৃত্বে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করে বিশ্ব পরিমন্ডলে বাঙালী জাতির পরিচয়ের গৌরব প্রতিষ্ঠা করেন।

তিনি আরও বলেন যে, আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু আমরা তাঁর স্বপ্নকে ধারন করছি এবং তা পূরণে বদ্ধ পরিকর।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

তিনি স্মৃতিচারণ করে বলেন যে, ‘১৯৭২ সালে আমি যখন লন্ডনে আইনের ছাত্র ছিলাম তখন বিবিসিতে বঙ্গবন্ধুর একটি সাক্ষাতকার আমাকে আন্দোলিত করে। আমি দেখিছি যে, তিনি তাঁর জনগণের জন্য কতটা উদ্বিগ্ন এবং নিবেদিত।’

এলান গানু আরও বলেন, এশিয়ার মধ্যে বাংলাদেশ দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করায় আগামী এক দশকের মধ্যেই উন্নত বিশ্বের মর্যাদা লাভ করবে।

তিনি বলেন, মরিশাস সরকার মানবতার প্রতি বঙ্গবন্ধুর অবদানের জন্য পোর্ট লুইসে “শেখ মুজিব স্ট্রীট” নামে একটি রাস্তার নামকরণ করেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, মরিশাস এবং বাংলাদেশের মধ্যে বিদ্যমান বর্তমান সম্পর্ক সামনের দিনগুলোতে আরো সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, লর্ড মেয়র, পোর্ট লুইস, দক্ষিন আফ্রিকা, মিশর, জাপান এবং চায়নার রাষ্ট্রদূতগণ, প্রধান নির্বাচন কমিশনার, ইন্ডিয়া, ঘানা, সৌদি আরব, লিবিয়া ও মাদাগাস্কার মিশনের প্রতিনিধিবর্গ, ভারপ্রাপ্ত মহাসচিব, আইওআরা, মরিশাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রবাসী বাংলাদেশী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া বঙ্গবন্ধুর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৭ আগস্ট ভ্যালিপিটোতে মরিশাসের উপ-প্রধানমন্ত্রী জনাব আনোয়ার হসনু-কে সাথে নিয়ে ৩৫জন দুস্থ ব্যক্তিদেরকে বাংলাদেশি খাদ্য সামগ্রী সহায়তা করা হয় এবং ১৫ আগস্ট ১৯৭৫ এ শাহাদত বরণকারী সকল শহীদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সকলের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

জুন 18, 2026
সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

জুন 18, 2026
সমঝোতা

যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতার পর জেনেভা চুক্তি সই অনুষ্ঠান বাতিল

জুন 18, 2026
Latest News
সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

সমঝোতা

যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতার পর জেনেভা চুক্তি সই অনুষ্ঠান বাতিল

কেরামত

জামিন পেয়েও মুক্তি মিলল না সাবেক এমপি কাজী কেরামত আলীর

ইরান তহবিল

৩০০ বিলিয়ন ডলারের ইরান তহবিলের নেপথ্য তথ্য ফাঁস!

ivf-couple

নিজেদের সঙ্গে মেলে না সন্তানের চেহারা, আদালতে দম্পত্তি

Rain

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

rumour

অনলাইনে গুজব ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান

এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa