ছবি : পিআইডি
Advertisement

জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৬ সালের আজকের এ দিনে কোয়ালিশন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতিরোধ ও গ্রামীণ সহায়তা বিষয়কমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। খবর ইউএনবি’র।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডাক অধিদপ্তর বুধবার ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে।

নিজের সরকারি ভবনের দপ্তর থেকে এ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড অবমুক্ত ও বিশেষ সিলমোহরের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

উদ্বোধনের পর আজ থেকেই এসব ডাকটিকিট ও উদ্বোধনী খাম ঢাকা জিপিও এবং এর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে। পরবর্তীতে দেশের সকল ডাকঘর থেকে এ স্মারক ডাকটিকিট বিক্রি শুরু হবে।

উদ্বোধনী খামে ব্যবহারের জন্য দেশের চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থাও রাখা হয়েছে।

উল্লেখ্য, ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৫৬ সালের ৬ সেপ্টেম্বর আতাউর রহমান খানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের কোয়ালিশন সরকার গঠিত হয়। এর মাত্র এক সপ্তাহ পর পশ্চিম পাকিস্তানের কয়েকটি দলের সাথে কোয়ালিশন করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের কেন্দ্রীয় প্রধানমন্ত্রী পদে আসীন হন। এর মধ্য দিয়ে প্রদেশ ও কেন্দ্র দুই স্থানেই আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.