Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০ লাখ টাকা দিলেন তৃতীয় লিঙ্গের লোকজন
জাতীয় স্লাইডার

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০ লাখ টাকা দিলেন তৃতীয় লিঙ্গের লোকজন

By Sibbir OsmanApril 9, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: রাজধানীর বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ২০ লাখ টাকা সহায়তা দিয়েছেন তৃতীয় লিঙ্গের লোকজন। নিজেরা ঈদুল ফিতরের কেনাকাটা না করে সেই টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য অনুদান হিসেবে দিয়েছেন বলে জানিয়েছেন তারা।

রবিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটস্থলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান করা হয়। এবারই প্রথম তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পক্ষ থেকে এভাবে সহায়তা করা হচ্ছে।

দোকান মালিক সমিতি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, আজ তারা বিভিন্ন মহল থেকে অর্থ সহায়তা পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে আনন্দদায়ক বিষয়টি হলো, তাদের সহায়তায় ২০ লাখ টাকা দিয়ে এগিয়ে এসেছেন তৃতীয় লিঙ্গের মানুষেরা।

বাংলাদেশ হিজড়া উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মির দিপালী বলেন, গত ৩০ থেকে ৪০ বছর ধরে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে চলেছি। আজ তাদের বিপদের মুহূর্তে আমরা ঈদের কেনাকাটা না করে ব্যবসায়ী ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি। সারাদেশ থেকে আমরা ২০ লাখ টাকা তুলেছি। সেই টাকা আজ তাদের কাছে দিতে এসেছি। তারা বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকব।
বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০ লাখ টাকা দিলেন তৃতীয় লিঙ্গের লোকজন

Advertisement

তৃতীয় লিঙ্গের সদস্যদের গুরু মা রাখি শেখ বলেন, আমরা মানুষের কাছ থেকে টাকা উঠিয়ে এই টাকা জমিয়েছি। এখন আমরা সেটা মানবতার কল্যাণেই দিয়ে দেব। এই টাকার পুরোটাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা তহবিলে জমা দেওয়া হবে। সেখান থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে হাতে এই টাকা পৌঁছানো হবে।

এই অনুদান হস্তান্তরকালে ঢাকাসহ আশপাশের এলাকা থেকে তৃতীয় লিঙ্গের সদস্যদের গুরু মায়েরা আসেন। এসময় তৃতীয় লিঙ্গের প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে, হজ্বের জন্য দুই লাখ টাকা জমিয়েছিলেন রাজধানীর উত্তরা এলাকার তৃতীয় লিঙ্গের সদস্যদের সর্দারনী আলেয়া। বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দশা দেখে এবার হজ্ব না করে সেই দুই লাখ টাকা সহায়তা দিয়েছেন তিনি।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, আজ সবচেয়ে আনন্দদায়ক বিষয়টি হলো তৃতীয় লিঙ্গের মানুষেরা ২০ লাখ টাকা দিয়েছেন। এটা আমাদের কাছে মনে হয়েছে মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। এ কারণে আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করব, তাদের যেন কেউ কখনো অবহেলার চোখে না দেখে। এখন থেকে আমরা এই জনগোষ্ঠীকে শ্রদ্ধার চোখে দেখব।

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, গরম বাড়তে পারে আরও

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

June 29, 2026
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

June 29, 2026
প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

June 29, 2026

Latest News

Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লার শিক্ষার্থী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

বিদ্যুত

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

পুলিশের শীর্ষ পর্যায়

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa