Advertisement

জুমবাংলা ডেস্ক: আজ শনিবার দেশের ছয় জেলায় বজ্রপাতে অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে পাবনায় বজ্রপাতে মা*রা গেছেন বাবা-ছেলেসহ চারজন। সুনামগঞ্জেও বাবা-ছেলের মৃ*ত্যুর ঘটনা ঘটেছে। আজ ১৩ জুলাই শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাবনা, সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, রাজশাহী ও নেত্রকোণায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

এদিকে পাবনার বেড়া উপজেলায় পাট ধোয়ার সময় বজ্রপাতে মা*রা গেছেন বাবা-ছেলেসহ ৪ জন। নিহতরা হলেন- পাচুরিয়া গ্রামের মোতালেব সর্দার, তার দুই ছেলে ফরিদ সর্দার ও শরিফ সর্দার এবং একই গ্রামের রহম আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী জানান, নি*হতরা বাড়ির পার্শ্ববর্তী জলাশয়ে পাট জাগ দিচ্ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মা*রা যান। নি*হতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

তাছাড়া চুয়াডাঙ্গার আলফাডাঙ্গা উপজেলায় বজ্রপাতে তিন জনের মৃ*ত্যু হয়েছে। বিকাল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নি*হতরা হলেন- মকবুলের ছেলে আল আমিন (৩০), গোলাম রসুলের ছেলে হুদা (৩২) ও মো. বরকতের ছেলে হামিদুল (৩৫)। তাদের বাড়ি মেহেরপুরের বারাদি ইউনিয়নে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সোনিয়া আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এরপর সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। এরা হলেন-হারিদুল মিয়া (৪৭) ও তার ছেলে মো. তারা মিয়া (১২)। তাদের বাড়ি উপজেলার ২ নম্বর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিক কিলা গ্রামে। সকাল ১১টায় উপজেলার ঘারকিত্তা হাওরে মাছ ধরতে যান হারিদুল ও তার ছেলে। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া ও ফুলপুর উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মৃ*ত্যু হয়েছে। এর মধ্যে ফুলবাড়িয়ায় বজ্রপাতে চৈইত কোচ (২২) নামে এক যুবকের মৃ*ত্যু হয়। দুপুরে উপজেলার বড়বিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া, দুপুরে ফুলপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় কৃষকসহ দু’জন নি*হত হয়েছেন। নি*হতরা হলেন- কৃষক জামাল উদ্দিন (৪০) ও সোহাগ মিয়া (২৪)।

এদিকে রাজশাহী গোদাগাড়ী উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুরুল হুদা (৪০) নামে এক কৃষকের মৃ*ত্যু হয়েছে। দুপুর তিনটার দিকে মাছমারা বেনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নি*হত দুরুল হুদা মাছমারা গ্রামেরই বাসিন্দা।

এরপর নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় গরু চরাতে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে এনামুল হক (২২) নামে এক যুবকের মৃ*ত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। এনামুলের বাড়ি সন্ন্যাসীপাড়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আলী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.