স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ৩ অক্টোবর। তাঁর আগে গুরুতর শাস্তি পেলেন ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হিদার নাইট। তিরস্কারের পাশাপাশি মোটা অঙ্কের টাকা জরিমানা গুনতে হচ্ছে ইংল্যান্ডের এই অধিনায়ককে।

অধিনায়ক হিদার নাইট

Advertisement

১২ বছরের পুরোনো এক অপরাধের কারণে নাইটকে গতকাল কড়া শাস্তি দিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট ডিসিপ্লিন কমিশন (সিডিসি)। স্থগিত জরিমানা করা হয়েছে ১০০০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় তা ১ লাখ ৬০ হাজার টাকা। ২০১২ সালে কেন্টের ব্ল্যাকফেসে এমন এক পোশাক পরেছিলেন, যা বর্ণবাদ ও বৈষম্যকে ইঙ্গিত করে। তাতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডিরেক্টিভের ৩.৩ অনুচ্ছেদ অনুসারে ভঙ্গের দায়ে শাস্তি দেওয়া হয়েছে ইংল্যান্ড অধিনায়ককে, ‘ক্রিকেটের স্বার্থের সঙ্গে যায় না অথবা ক্রিকেটের বদনাম হয়, এমন কাজ কোনো ক্রিকেটার বা ক্রিকেটারদের কোনো গ্রুপ সেটা করতে পারবেন না।’

২০১২ সালে কেন্ট ক্রিকেট ক্লাবে একটি পোশাক পার্টিতে গিয়েছিলেন নাইট। ‘স্পোর্টস স্টার্স’ ছিল এই পার্টির। সেখানে ইংল্যান্ড নারী অধিনায়কের ছবি তৃতীয় এক পক্ষ তুলেছিল। পরে সেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এটাও ইংল্যান্ড অধিনায়ক স্বীকার করেছেন যে তিনি (নাইট) যেহেতু পোস্ট করেননি, এটা ডিলিট করার সুযোগও তাঁর ছিল না। অনুশোচনা প্রকাশ করে ইসিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে নাইট বলেন,‘যে ভুলটা ২০১২ সালে করেছি, তাতে সত্যিই আমি দুঃখিত। খুবই ভুল ছিল। এটার জন্য আমি দীর্ঘদিন ধরে অনুশোচনা ছিল। সত্যি বলে আমার এই কাজের ফল কী হতে পারে, সেটা নিয়ে তেমন কোনো ধারণা ছিল না। কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।’

ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সেদিকে সতর্ক থাকবেন নাইট। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘অতীত তো আমি পরিবর্তন করতে পারব না। তবে খেলার প্রতি খুবই প্যাশনেট। সামাজিক মাধ্যম ব্যবহার করে সাধ্যমত খেলাটার (ক্রিকেট) প্রসার যেন করতে পারি, সবাই যাতে সমান সুযোগ সুবিধা পায়, সেজন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ।’

সাকিবকে অযথা হেনস্থা করা হবে না, আশ্বাস উপদেষ্টাদের

শারজা, দুবাই-সংযুক্ত আরব আমিরাতের এই দুই ভেন্যুতে হবে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১০ দল। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে ২০ অক্টোবর দুবাইয়ে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.