
আন্তর্জাতিক টেস্টে নাম ও নম্বরের জার্সি দেখা না গেলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশেই শুরু হয়েছে। এটি এবার চলে আসছে টেস্ট ক্রিকেটে। ১৮৭৭ সালে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরুর পর অনেক ব্যাপারেই পরিবর্তন এসেছে। কিন্তু পোশাকের ব্যাপারে ১৪২ বছরের প্রথা কেউ ভাঙতে চায়নি। কিন্তু টেস্ট ক্রিকেটকে আকর্ষণীয় করে তুলতে সে প্রথাও ভাঙতে হচ্ছে আইসিসিকে।
এ বছরের মার্চে জার্সি পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিলো। এবারের অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও। নতুন একটা টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন প্রথাও। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও ব্যাপারটিকে স্বাগতে জানিয়েছে। তাদের মতে, টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে এটি কাজ দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



