Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার বন্ধ পাম্প থেকে ৩৪ হাজার লিটার জ্বালানি উদ্ধার
জাতীয় স্লাইডার

বন্ধ পাম্প থেকে ৩৪ হাজার লিটার জ্বালানি উদ্ধার

By Arif ArmanMarch 31, 2026Updated:March 31, 20261 Min Read

বন্ধ পাম্প থেকে ৩৪ হাজার লিটার জ্বালানি উদ্ধার

Advertisement
অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে গাজীপুরের কোনাবাড়ীতে ‘মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন’ সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কোনাবাড়ীর বাইমাইল এলাকায় এই অভিযান চালানো হয়। জেলা এনএসআই-এর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিজিবি ও পুলিশ সদস্যরা সহায়তা করেন।

অভিযানকালে ফিলিং স্টেশনটিতে বিপুল পরিমাণ জ্বালানি তেলের মজুত পাওয়া যায়। এর মধ্যে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেনসহ সর্বমোট প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। স্থানীয় গ্রাহকদের অভিযোগ ছিল, পাম্পটিতে অকটেনের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও তা বিক্রি না করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান জানান, অবৈধভাবে জ্বালানি মজুত করে বাজার অস্থিতিশীল করার অপরাধে ফিলিং স্টেশনটির ম্যানেজার আবুল কাশেম বাবুলকে (৬০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ম্যানেজারকে কারাগারে পাঠানো হয়েছে এবং পাম্পটি সিলগালা করে দেওয়া হয়েছে।

ম্যাজিস্ট্রেট আরও জানান, জব্দকৃত তেল আগামী ৩১ মার্চ থেকে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এই তেল বিক্রির পুরো অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    তিনটি নতুন উপজেলা

    তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

    July 1, 2026
    Bangla

    বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

    July 1, 2026
    পূর্বাচল

    পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

    July 1, 2026

    Latest News

    তিনটি নতুন উপজেলা

    তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

    Bangla

    বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

    পূর্বাচল

    পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

    পুলিশ

    গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

    Thana

    নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

    সরকারি চাকরিজীবী

    সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

    এইচএসসি ও সমমান পরীক্ষা

    বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

    A-chalan

    আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

    তথ্যমন্ত্রী

    সিন্দুক পাহারা দেয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

    Court

    অধস্তন আদালতে কালো কোট ও গাউন বাধ্যতামূলক নয়

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa