Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বন্যার আগাম প্রস্ততি নিয়েছি : পানিসম্পদ উপমন্ত্রী
জাতীয়

বন্যার আগাম প্রস্ততি নিয়েছি : পানিসম্পদ উপমন্ত্রী

By Shamim RezaJuly 6, 20212 Mins Read

বন্যার আগাম প্রস্ততি নিয়েছি : পানিসম্পদ উপমন্ত্রী

Advertisement

জুমবাংলা ডেস্ক : পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, লকডাউনের মধ্যেও থেমে নেই পানি উন্নয়ন মন্ত্রণালয় ও বোর্ডের উন্নয়ন কর্মকাণ্ড। নদী ভাঙনরোধে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকি নিয়ে সারা দেশে কাজ করে চলেছেন। বন্যার আগাম প্রস্ততি নেওয়া আছে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এর আগে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে নদী ভাঙনরোধে চলমান কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন।

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলা ও ক্ষয়ক্ষতি কমানোর জন্য সব রকম প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তারা মাঠে রয়েছেন। করোনার মধ্যেও প্রকৌশলীরা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন জেলায় দিনরাত কাজ করছেন। কোথায়ও বাঁধ ক্ষতিগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে তা সংস্কারের ব্যবস্থা করা হচ্ছে। যে যে এলাকায় বন্যার আশঙ্কা আছে সেখানকার প্রশাসনকে আগেভাগেই সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা যৌথভাবে কাজ করবেন বলে নির্দেশনা দেওয়া আছে।

এনামুল হক শামীম বলেন, করোনার মহামারি থেকে আমাদের যেমন রক্ষা করতে হবে। তেমনি নদী ভাঙন থেকেও মানুষকে রক্ষা করতে হবে। এ জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজ চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, গত বছর পানিসম্পদ মন্ত্রনালয়ের ৪০টি প্রকল্প সমাপ্তির নির্ধারিত ছিল। এরম ধ্যে ৩৭টি প্রকল্পের কাজ এর মধ্যেই সমাপ্ত হয়েছে। কাজের সমাপ্তির হার ৯২.৫ শতাংশ। পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সময়োপযোগী পদক্ষেপের কারণে বর্তমানে দেশে নদী ভাঙনের পরিমাণ সাড়ে ৩ হাজার হেক্টর। যা ২৫ বছর আগে সাড়ে ৯ হাজার হেক্টর। আর নদী রক্ষণাবেক্ষণের জন্য ড্রেজিং, নদীর পাড় উঁচুকরণ, প্রশস্তকরণ এবং নদীর পাড়ে বনায়নের কার্যক্রম অব্যাহত রয়েছে।

শামীম বলেন, প্রাকৃতিক দুযোর্গের কারণে যেখানে ক্ষতি হচ্ছে সেখানেই দ্রুত গতিতে কাজ চলছে। দেশে নতুন নতুন মেগা প্রকল্প হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত ডেল্টাপ্লান-২১০০ এর ৮০ ভাগ কাজই করবে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। সর্বোপরি এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের আর কোনো নদীভাঙন ও জলাবদ্ধতার সমস্যা থাকবে না।

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়মিতই পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, আমি (উপমন্ত্রী) ও সচিব সংশ্লিষ্ট এলাকায় পরিদর্শন করছি, সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রকল্পের কাজের তদারকি করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই বলেন, ‘দেশের জনগণ যে আশা, আকাঙ্ক্ষা, বিশ্বাস ও স্বপ্ন নিয়ে চতুর্থবারের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। আমরা কর্মীর মতো কাজ করে সেই আশা, আকাঙ্ক্ষা, বিশ্বাস ও স্বপ্নের বাস্তবায়ন করব।’

সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামী লীগ করোনা সংকট মোকাবেলায় যা যা করণীয় সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেকটি মন্ত্রণালয় কাজ করে চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa